1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন পলাশবাড়ী থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার জসিম উদ্দীন সুদানে ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত শান্তিরক্ষী সবুজ মিয়ার বাড়ী পলাশবাড়ীতে পলাশবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উপজেলা প্রশাসনের শহীদ বুদ্ধিজীবি দিবস পালন গাইবান্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন গোবিন্দগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও রংপুর বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন রংপুরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন সংবাদ প্রকাশে বদল: হাজীপুর মহাবিদ্যালয়ের ভবন নির্মাণে ফিরেছে প্রকৌশল মান ও জবাবদিহি

পরকীয়ার অভিযোগে মায়ের বিরুদ্ধে ছেলের মামলা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৮ মে, ২০১৯
  • ৩৫ বার পড়া হয়েছে

বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের মহিশুরা গ্রামে পরকীয়ায় অভিযোগ এনে মাসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছে তার ছেলে। আদালতের আদেশে সোমবার রাতে মামলাটি থানায় রেকর্ডভূক্ত করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার মহিশুরা গ্রামের দিনমজুর আবু সাইদ প্রায় ২৫ বছর আগে প্রতিবেশী গোলেনুর খাতুনকে বিয়ে করেন। তাদের ৪ সন্তান। এ অবস্থায় গোলেনুর খাতুন প্রায় এক বছর আগে পার্শ্ববর্তী গ্রামের এক যুবকের সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলেন বলে জানা যায়। বিষয়টি আবু সাইদ টের পেয়ে স্ত্রীকে বিপথ থেকে ফেরানোর চেষ্টা করেন। এতে স্বামীর প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন স্ত্রী।

এ বিষয় নিয়ে ২৯ মার্চ রাত ৩ টায় নিজেদের শয়ন কক্ষে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ শুরু হয়। তখন গোলেনুর খাতুন তার ভাই, ভাবি, বোনের সহযোগিতায় আবু সাইদকে মারধর করেন। তাদের নির্যাতনের এক পর্যায়ে আবু সাইদ কীটনাশক পান করে অচেতন হয়ে পড়েন।

এ বিষয়টি টের পেয়ে প্রতিবেশী লোকজন ঘটনাস্থল থেকে আবু সাইদকে অচেতন অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩০ মার্চ রাত ৩ টার দিকে আবু সাইদ মারা যান।

এ ঘটনায় নিহত আবু সাইদের ছেলে নুরনবী ইসলাম বাদী হয়ে ৮ এপ্রিল বগুড়া আদালতে মামলা (মামলা নং ৬৬সি/১৯) দায়ের করেন। মামলায় গোলেনুর খাতুন, তার ভাই নজরুল ইসলাম ও ভাবি মালেকা খাতুনসহ ৫ জনকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক থাকায় আসামিদের বক্তব্য পাওয়া যায়নি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, আত্মহত্যার প্ররোচনার অভিযোগে আদালতে দায়ের করা মামলাটি থানায় রেডর্কভূক্ত করা হয়েছে। এই মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft