1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫১ অপরাহ্ন
২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আব্দুর রহিম সরকার আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত গাইবান্ধায় ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু এবং সুস্থতা কামনায় পলাশবাড়ীতে শিক্ষক সমাবেশ ও দোয়া মহাফিল তারাগঞ্জে মোটরসাইকেল ও অটোরিকশা সংঘর্ষে নিহত-১ কৃত্রিম সংকট তৈরির দায়ে তারাগঞ্জে সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা গাইবান্ধায় ধর্ম অবমাননার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ ও মানববন্ধন সাদুল্লাপুরের ইদিলপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল মুমূর্ষু ধতরা বিল; পীরগঞ্জের কৃষি, পরিবেশ ও মৎস্যসম্পদের মৃতপ্রায় উৎস ! গাইবান্ধায় রংপুর বিভাগীয় লেখক পরিষদের সাহিত্য পাঠের আসর তারুণ্যের উৎসব উপলক্ষে গাইবান্ধায় প্রীতি নারী ফুটবল ম্যাচ

নেতৃত্ব দেয়ার জন্য তুরস্কের দিকে তাকিয়ে রয়েছে মুসলিম বিশ্ব: মুফতি মেনক

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৪ মে, ২০১৯
  • ৩১ বার পড়া হয়েছে

বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ এবং গবেষক মুফতি মেনক বলেছেন, বিশ্বের সকল মুসলিমগণ তুরস্কের দিকে মুসলিম বিশ্বকে নেতৃত্ব দেয়ার জন্য তাকিয়ে রয়েছে যদিও দেশটি এখনো নিজস্ব কিছু প্রতিকূলতা কাটিয়ে উঠতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

আনাদলু নিউজ এজেন্সি কে দেয়া এক বিশেষ সাক্ষাতকারে জিম্বাবুয়ের বিখ্যাত এই স্কলার বলেন, ‘কৌশলগত ভাবে তুরস্ক একটি সুবিধাজনক অবস্থানে রয়েছে।  এখনো দেশটির নিজস্ব কিছু প্রতিকূলতা রয়েছে।  কিন্তু এই সময়ে বিশ্বের মুসলিম গণ তুরস্কের দিকে মুসলিম বিশ্বকে নেতৃত্ব দেয়ার আশায় তাকিয়ে রয়েছে।’

তিনি সিরিয়া, ইয়েমেন এবং লিবিয়ার দিকে ইঙ্গিত দিয়ে বলেন, এসব দেশের জন্য মুসলিম বিশ্বের হৃদয় জয় করার মত সাহায্য এখনো আসেনি।

মুফতি মেনক যিনি একই সাথে জিম্বাবুয়ের গ্র্যান্ড মুফতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি দায়েশ নামক দলটিকে একটি সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করেছেন যাদের কার্যক্রম মূলত মুসলিম বিশ্বকে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত করছে।

তিনি বলেন, ‘এই সন্ত্রাসী দলটি গবেষকদের নিয়ে গঠিত নয়। তারা মনে করছে তাদের পথই একমাত্র সঠিক এবং তারা নিজেদের কে আত্মঘাতী করার সময় এ কথা চিন্তা করছে না যে, তাদের মত এমন কার্যক্রম সবসময় মুসলিমদের কে আহত করে।’

তিনি শ্রীলঙ্কায় ইস্টার সানডের দিন বোমা হামলার বিষয়টি উল্লেখ করে বলেন, এর ফলে দ্বীপ রাষ্ট্রটির মুসলিম কমিউনিটি খুব খারাপ ভাবে আক্রান্ত হবে।

তিনি বলেন, ‘প্রত্যেক সময় যখন এমন কিছু ঘটে তখন কিছু লোক মারা যায়। কিন্তু হাজার হাজার মুসলিম এর দ্বারা আক্রান্ত হয়। আপরিবর্তনইনের হয়, নিকাব, হিজাব নিষিদ্ধ করা হয় এবং লোকজন মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারে না।’

মুফতি মেনক বলেন, ‘দুর্ভাগ্যবশত ভাবে এর দায়ভার ইসলামের গবেষকদের উপর গিয়ে পড়ে। লোকজন তাদের কে দোষারোপ করা শুরু করে। কিন্তু আমি আপনাদের বলছি, এসব উগ্রবাদীদের মধ্যে ইসলামের কোনো স্কলার নেই।’

ঘৃণার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শিক্ষার ব্যাবহার বাড়াতে হবে
ঘৃণা এবং ভীতির বিরুদ্ধে হুশিয়ারী উচ্চারণ করে তিনি বলেন, ‘আমাদের লোকজনদের কে শিক্ষিত করা দরকার। এমনকি পশ্চিমা বিশ্বে এমন লোকজন রয়েছে যারা মনে করে সকল মুসলিমরা খারাপ। এমন কথা বলা ঠিক তেমন খারাপ যখন আপনি বলবেন মানবতা একটি খারাপ বিষয়।’

তিনি বলেন, ‘সকলের দায়িত্ব রয়েছে অন্যদের কে দয়া শিক্ষা দেয়া যাতে করে আমরা ভুলের দেয়াল ভেঙ্গে দিতে যা ঘৃণার উপর ভিত্তি করে নির্মিত হয়েছে।’

হত্যাকাণ্ড আরো হত্যাকারীর জন্ম দেয়
মুফতি মেনক বলেন, ‘তারা মনে করে হত্যাকাণ্ডের মাধ্যমে তারা শান্তি বয়ে আনবে। তারা একথা বুঝতে পারে না যে, তারা হত্যা করার মাধ্যমে আরো অনেক হত্যাকারীর জন্ম দেয়। এটিই সত্যি। যদি আপনি শান্তি চান তবে আপনাকে একটি সুন্দর পথ বেঁচে নিতে হবে। হত্যা অথবা ধ্বংসের মাধ্যমে শান্তি আসবে না।’

তিনি বলেন, ‘যখন একটি জাতি কে, প্রজন্ম কে আপনি ধ্বংস করতে চাইবেন তখন তারা শত শত বছর যাবত আপনাকে ক্ষমা করবে না। এটি তখন অনেক বড় আকারে জন্ম নিবে।’

ইসলাম অ-সহিষ্ণু ধর্ম নয়
মুফতি মেনক একই সাথে ইসলাম একটি অ-সহিষ্ণু ধর্ম পশ্চিমের এমন ধারণা কে প্রত্যাখ্যান করেন।

তিনি বলেন, ‘খ্রিস্টানিটি, ইসলাম এবং জুড়াইজম সকল ধর্মই একই ধরণের শান্তির বাণী শিক্ষা দেয়।’

তিনি আরো বলেন, ‘সকল ধর্মের মধ্যেই কিছু উগ্রপন্থী রয়েছে। অনেক শ্বেতাঙ্গ, ডানপন্থী এবং খ্রিষ্টান, ইহুদি এবং মুসলিম উগ্রপন্থী বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে। এর মানে এই নয় যে, সকল মুসলিম খারাপ।’

তিনি এসময় সকল অপরাধের জন্য মুসলিমদের উপর দায়ভার চাপানোর পশ্চিমা নীতির সমালোচনা করেন।

তিনি বলেন, ‘যদি কেউ মনে করে যে, শুধুমাত্র মুসলিমরাই অপরাধী তবে তারা সঠিক নয়। যদি কেউ মনে করে যে, ইসলাম ধর্ম খারাপ তবে তারা আসলে ইসলাম কি বলে সে সম্পর্কে অবগত নয়। বিশ্বের বিভিন্ন স্থানে অনেক গর্হিত অপরাধ ঘটে থাকে যার সাথে মুসলিমদের কোনো সংযোগ নেই।’

মুসলিমদের মধ্যে আন্ত ধর্মীয় আলোচনা জরুরী
মুফতি মেনক উপদেশ দিয়ে বলেন, অন্য ধর্মের লোকজনদের কে সঠিক ভাবে বুঝার জন্য মুসলিমদের উচিত আন্ত ধর্মীয় আলোচনায় অংশ নেয়া। অন্যের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করাটা জরুরী।

তিনি বলেন, ‘লোকজন মনে করে একমাত্র তারাই সঠিক এবং এ কারণে তারা অ-সহিষ্ণু হয়ে উঠছে। আমি এমন কোনো ধর্ম সম্পর্কে জানি না যা নিজের মধ্যে উগ্রপন্থা লুকিয়ে রেখেছে।’

তিনি বলেন, ‘সুতরাং তারা মুসলিম কমিউনিটিকে দোষারোপ করে তাদের কে কয়েক হাজার মুসলিমের অপরাধের জন্য দায়ী করে যা সঠিক নয়।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft