1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে বিবাহবহির্ভূত সম্পর্কের অপবাদে গৃহবধুর নির্যাতন ও আত্মহত্যা,স্থানীয় নেতৃত্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ গাইবান্ধায় ‘জাসদ নেতাকে’ এনসিপির আহবায়ক করার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ ৬ নেতাকে শোকজ তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা: এলাকায় শোক–আতঙ্ক,  দুস্কৃতকারী‌দের গ্রেপ্তারের দাবি ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ-নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক নারী নির্যাতন প্রতিরোধ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গাইবান্ধায় নারী-পুরুষদের সাথে আলোচনা সভা গাইবান্ধা হানাদার মুক্ত দিবস পালন গোবিন্দগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৩ মাদক কারবারী গ্রেফতার চেনা ছকেই জাদু : বছরের শেষ ব্লকবাস্টার হতে পারে ‘অ্যাভাটার ৩’ গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১০ ডিসেম্বর

নিজ ঘর থেকে মা-ছেলের লাশ উদ্ধার

  • আপডেট হয়েছে : বুধবার, ১৫ মে, ২০১৯
  • ৩৫ বার পড়া হয়েছে

নাটোরের নলডাঙ্গা উপজেলায় নিজ ঘর থেকে মা হালিমা আকতার শারমিন ও তার দুই বছরের শিশু সন্তান আবদুল্লাহর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (১৫ মে) সকালে উপজেলার বাঁশিলা গ্রামের নিজ ঘর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত হালিমা একই গ্রামের মাহমুদুর রহমান মুন্নার স্ত্রী ও তার ছেলে আবদুল্লাহ।

নিহতের স্বামী মুন্না ঢাকা একটি পোশাক কারখানায় কাজ করেন।

নলডাঙ্গা থানার ওসি শফিকুর রহমান জানান, নলডাঙ্গা উপজেলায় নিজ ঘরে মা হালিমা আকতার শারমিন ও তার শিশু সন্তান আবদুল্লাহর মৃতদেহ দেখে স্বজনরা পুলিশে খবর দেয়।

নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের মৃত্যুর কারণ জানা যায়নি।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তবে এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই সঠিক তথ্য বলা যাবে বলে জানান ওসি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft