1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পাক হানাদার মুক্তদিবস উপলক্ষে পলাশবাড়ীতে আলোচনা সভা বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী রুবেল র‌্যাবের অভিযানে ঢাকায় গ্রেফতার পলাশবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন জাতীয় যুবশক্তির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন গোবিন্দগঞ্জ শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী পলাশবাড়ীতে পৈত্রিক জমি দখলের অভিযোগে গ্রীন ফিল্ড স্কুলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ওয়ারিশদের সংবাদ সম্মেলন

দ্বীনি শিক্ষার প্রসার ঘটাতে আলেমদেরকে সংগ্রাম করতে হবে: খামেনেয়ী

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯
  • ৩৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, নবীদের উত্তরাধিকারী হিসেবে আলেমদেরকে তৌহিদ বা একত্ববাদের প্রসার ঘটানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। মাদ্রাসাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে সমাজে দ্বীনি শিক্ষা ছড়িয়ে দেয়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।

তিনি বুধবার সন্ধ্যায় সমগ্র ইরানের মাদ্রাসা ও ধর্মীয় শিক্ষাকেন্দ্রগুলোর প্রায় দুই হাজার ছাত্র-শিক্ষকের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে এ আহ্বান জানান। খবর পার্স টুডের।

খামেনেয়ী বলেন, মুসলিম বিশ্বের পাশাপাশি অমুসলিমরাও এখন দ্বীন ইসলামের শিক্ষা সম্পর্কে জানতে ও তা গ্রহণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কাজেই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব এখন অতীতের যেকোনো সময়ের তুলনায় বেড়ে গেছে।

তিনি বলেন, যদি কেউ মনে করেন বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় শিক্ষার প্রতি মানুষের আগ্রহ কমে গেছে বলে তাহলে তিনি মারাত্মক ভুলের মধ্যে রয়েছেন।

ইরানের সর্বোচ্চ এই নেতা বলেন, ইরানের অভ্যন্তরে এই মুহূর্তে ধর্মীয় শিক্ষার গুরুত্ব ইসলামি বিপ্লবের আগের তুলনায় বহুগুণ বেড়ে গেছে। সমাজের প্রতিটি ক্ষেত্রে এবং প্রতিটি মানুষের জীবনে যাতে ধর্মীয় শিক্ষা বাস্তবায়িত হয় সেজন্য মাদ্রাসা ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কাজ করে যেতে হবে।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী নবী-রাসূলদের চেষ্টা-সাধনা এবং জিহাদের ব্যাপারে পবিত্র কুরআনের বিভিন্ন আয়াত উদ্ধৃত করে বলেন, নবী-রাসূলদের ওপর শুধুমাত্র দ্বীন প্রচারের দায়িত্ব ছিল না বরং সমাজের সব ক্ষেত্রে যাতে দ্বীনি শিক্ষা বাস্তবায়িত হয় সে লক্ষ্যে তারা চেষ্টা ও সংগ্রাম করে গেছেন। কাজেই নবী-রাসূলদের উত্তরসুরী হিসেবে আলেমদেরকেও একইভাবে সংগ্রাম করতে হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft