1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০৩ পূর্বাহ্ন
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন পলাশবাড়ী থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার জসিম উদ্দীন সুদানে ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত শান্তিরক্ষী সবুজ মিয়ার বাড়ী পলাশবাড়ীতে পলাশবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উপজেলা প্রশাসনের শহীদ বুদ্ধিজীবি দিবস পালন গাইবান্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন গোবিন্দগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও রংপুর বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন রংপুরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন সংবাদ প্রকাশে বদল: হাজীপুর মহাবিদ্যালয়ের ভবন নির্মাণে ফিরেছে প্রকৌশল মান ও জবাবদিহি

তামিম ইকবালের চোট ও ওভালের প্রস্তুতি

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৩১ মে, ২০১৯
  • ২২ বার পড়া হয়েছে

লন্ডনের কেনিংটন ওভালে নেটে ব্যাট করার সময় শুক্রবার হাতে চোট পেয়ে মাঠ ছেড়েছেন বাংলাদেশের বাঁ-হাতি ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল।

চোট গুরুতর কিনা সে বিষয়ে এখনো জানা যায়নি। খবর বিবিসির।

এক নেট বোলারের বল হাতে লাগার পর তৎক্ষণাৎ মাঠ ছাড়েন তামিম।

পরে সংবাদ সম্মেলনে আসেন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।

তিনি বলেন, “মাত্র চোট পেলো। এখনই কিছু বলা কঠিন, বললেও সেটা অনুমান করে বলা হবে, আশা করি খুব গুরুতর নয়।”

এর আগে এশিয়া কাপে হাতে বল লেগে চোট পেয়েছিলেন তামিম ইকবাল।

বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল শুক্রবার ওভালে অনুশীলন করেছে।

আবহাওয়া অনুকূলে না থাকলেও খোশমেজাজে প্রস্তুতি শুরু করে বাংলাদেশ।

শুরুতে ফুটবল নিয়ে শরীর হালকা করে পুরো দল।

এরপর শুরু হয় স্কিলস ট্রেনিং। যেখানে একই সারিতে টানা ব্যাট করে যান তামিম, সাকিব ও মুশফিক।

সাইফুদ্দিনকে আজ দেখা গিয়েছে মাঠে হেঁটে বেড়াতে, এটাই আজ তার রুটিন ছিলো।

চোটের ব্যাপারে তিনি বিবিসি বাংলাকে বলেন, তার অবস্থা আগের চেয়ে ভালো ।

মাশরাফি বিন মুর্তজা হালকা অনুশীলন করেছেন, তবে তার খেলার ব্যাপারে গ্রিন সিগন্যাল আছে ম্যানেজমেন্টের।

মাশরাফি সাইড স্ট্রেইনের কারণে কিছুটা দ্বিধা ছিল ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের পর।

আগামী ২রা জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft