1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পাক হানাদার মুক্তদিবস উপলক্ষে পলাশবাড়ীতে আলোচনা সভা বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী রুবেল র‌্যাবের অভিযানে ঢাকায় গ্রেফতার পলাশবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন জাতীয় যুবশক্তির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন গোবিন্দগঞ্জ শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী পলাশবাড়ীতে পৈত্রিক জমি দখলের অভিযোগে গ্রীন ফিল্ড স্কুলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ওয়ারিশদের সংবাদ সম্মেলন

টেকনাফে ১ লাখ পিস ইয়াবাসহ যুবক আটক

  • আপডেট হয়েছে : রবিবার, ২৬ মে, ২০১৯
  • ৪০ বার পড়া হয়েছে

কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হাতিয়ারঘোনা থেকে ১ লাখ ইয়াবাসহ একজনকে আটক করেছে নবগঠিত র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১৫ এর একটি বিশেষ আভিযানিক দল। র‍্যাব ১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ এর নেতৃত্বে এবং ক্রাইম প্রিভেনশন কম্পানি ১, টেকনাফ ক্যাম্পের তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে মাদক ছাড়াও মাদক বিক্রির ৩ লাখ টাকা এবং মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করে র‍্যাব।

র‍্যাব ১৫, সিপিসি ১, টেকনাফ ক্যাম্প কমান্ডার লে. (নৌবাহিনী) মির্জা শাহেদ মাহতাব কালের কণ্ঠকে বলেন, আজ ভোর সাড়ে ৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হাতিয়ারঘোনা এলাকায় অভিযান চালায় র‍্যাব ১৫ এর একটি চৌকস দল। এ সময় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওইখানে অবস্থানরত একটি সিএনজি এবং মো. আব্দুল আমিন (২৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার বাড়ি কক্সবাজারের খুরুশকুল এলাকায় এবং তার বাবার নাম ফজলুল হক।

এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে আরেক আসামি মো, মজিবুর রহমান (৩৫) পালিয়ে যায়। পরে আটককৃতের দেওয়া তথ্যের ভিত্তিতে হাতিয়ারঘোনার কাচারিপাড়ায় অবস্থিত পলাতক মুজিবুর রহমানের বসতবাড়ি এবং সিএনজিটি তল্লাশি করে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত এবং পলাতক আসামি দুজনের বিরুদ্ধেই টেকনাফ থানায় একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানান মির্জা শাহেদ মাহতাব। সেই সাথে পলাতক আসামিকে ধরতে র‍্যাবের অভিযান অব্যাহত আছে বলেও মন্তব্য করেন তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft