1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
জাপানের সঙ্গে বাংলাদেশের ২৫০ কোটি ডলারের ঋণ সহায়তা চুক্তি সই - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায়এবারো বিশাল ইফতার মাহফিল তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন পলাশবাড়ীতে পুলিশি টহল কমায় পরিস্থিতির অবনতি, দ্রুত ব্যবস্থা চায় সচেতন মহল রংপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

জাপানের সঙ্গে বাংলাদেশের ২৫০ কোটি ডলারের ঋণ সহায়তা চুক্তি সই

  • আপডেট হয়েছে : বুধবার, ২৯ মে, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

বাংলাদেশের পাঁচটি উন্নয়ন প্রকল্পে ২৫০ কোটি ডলারের ঋণ সহায়তা বিষয়ে সঙ্গে চুক্তি সই করেছে জাপান। চুক্তি সই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে উপস্থিত ছিলেন।

বুধবার জাপানের প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঁচটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ ও জাপানের রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি নিজ নিজ পক্ষে ওডিএ চুক্তিতে স্বাক্ষর করেন। খবর পার্স টুডের।

চুক্তির অধীনে মাতারবাড়ি সমুদ্রবন্দর উন্নয়ন প্রকল্প (১), ঢাকা মাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১), বিদেশি বিনিয়োগ সহায়ক প্রকল্প (২), জ্বালানি দক্ষতা ও সুরক্ষা সহায়ক প্রকল্প (পর্যায়-২) ও মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে (৫) অর্থায়ন করা হবে।

জাপানের বাংলাদেশ মিশন জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী আবে শিনজোর আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়। দ্বিপাক্ষিক বৈঠকের আগে প্রধানমন্ত্রীকে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের গার্ড অব অনার দেওয়া হয়। বৈঠকের পর দুই প্রধানমন্ত্রী সাংবদ সম্মেলনে যৌথ বিবৃতি দেন।

জাপান সরকারের আমন্ত্রণে প্রধানমন্ত্রী গত ২৮ মে থেকে টোকিও সফরের রয়েছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলে অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রীর বেসরকারি ও শিল্প বিনিয়োগ উপদেষ্টা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং উচ্চপর্যায়ের সংশ্লিষ্টরা সরকারি কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!