1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
খালেদা জিয়া মুক্ত হলে গণতন্ত্রও মুক্ত হবে: রিজভী - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন সাদুল্লাপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় শ্রমিকদলের নেতা রঞ্জুর ওপর হামলাকারীদের শাস্তির দাবীতে প্রতিবাদ সভা তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা হাতীবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর আত্মগোপন, র‍্যাবের জালে ধরা পড়লো প্রধান আসামি মামুন গোবিন্দগঞ্জে ৪ মাদক সেবনকারী গ্রেফতার : ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড পলাশবাড়ীতে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল

খালেদা জিয়া মুক্ত হলে গণতন্ত্রও মুক্ত হবে: রিজভী

  • আপডেট হয়েছে : শনিবার, ১১ মে, ২০১৯
  • ৫২ বার পড়া হয়েছে

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার জানে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মুক্ত হলে, গণতন্ত্র মুক্ত হবে। আর গণতন্ত্র মুক্ত হলে অন্যায়ের প্রতিবাদ হবে। এ জন্যই গণতন্ত্রকে কারাগারে প্রকোষ্ঠিত করতে বেগম জিয়াকে অন্যায়ভাবে ফরমায়েশি রায়ের মাধ্যমে আটকে রেখেছে।

রিজভী বলেন, দুর্নীতির মামলার সঙ্গে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কোনো সম্পর্ক নেই।

শনিবার দুপুরে কিশোরগঞ্জে নার্স শাহীনূর আক্তার তানিয়াকে গণধর্ষণের পর হত্যার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে রিজভী এসব কথা বলেন।

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদের সঞ্চালনায় মানববন্ধনে মহিলা দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রিজভী বলেন, এ সরকার ক্ষমতায় আসার পর থেকেই পাইকারি হারে নারী নির্যাতন হচ্ছে। প্রধানমন্ত্রী ও স্পিকার নারী হওয়ার পরও নারীদের ওপর এ সামাজিক অপরাধ রোধ করতে পারছেন না। কারণ এসব অপরাধে যারা জড়িত তারা অধিকাংশই সরকার দলীয় লোকজন হওয়ায় অপরাধের বিচার থেকে পার পেয়ে যাচ্ছে।

বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, সরকার এসব ধর্ষক ও খুনিদের কারাগারে আটকে না রেখে সুলতান সালাউদ্দিন টুকু, হাবিব-উন-নবী খান সোহেলদের মতো রাজনীতিবিদদের কারাগারে আটকে রেখেছেন। তিনি বলেন, সুলতান সালাউদ্দিন টুকুর সব কয়টি মামলায় জামিন হওয়ার পরও নতুন করে আবার দুটি মামলা দিয়ে কারাগারে আটকে রেখেছে। কারণ টুকুদের মুক্তি দেওয়া হলে সরকারের অন্যায়ের প্রতিবাদ হবে। তাই তাদের জেলের বাইরে থাকার অধিকার নেই।

মানববন্ধন শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রুহুল কবির রিজভীর নেতৃত্বে মহিলা দলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলটি বিএনপি অফিসের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালের মোড় ঘুরে আবার অফিসে এসে শেষ হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!