শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা

খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিল

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৩ মে, ২০১৯
  • ৪৮ বার পড়া হয়েছে

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল হয়েছে।

আজ শুক্রবার (৩ মে) দুপুর ২টায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে কয়েকশো নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘এদেশের সবচেয়ে জনপ্রিয় এবং মানুষের আশা-আকাঙ্খার প্রতীক বিএনপি চেয়ারপারসন ও সাবেক চারবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে কারারুদ্ধ করার মাধ্যমে সারা দেশের মানুষকেই জিম্মি করে ফেলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দি রেখে তাকে সুচিকিৎসা না দিয়েও শেখ হাসিনার প্রতিহিংসার আগুন নিভছে না।’

তিনি বলেন, ‘ম্যান্ডেটবিহীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে চোখের চিকিৎসা করতে গেছেন, তিনি যেতেই পারেন অথচ যে দেশনেত্রীর দুটো চোখে অস্ত্রোপচার হয়েছে তাঁকে রাখা হয়েছে কারাগারের এমন একটি কক্ষে যেখানে বালু ও সুরকী সারাক্ষণ তাঁর চোখে পড়ে।

তিনি বলেন, প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের আশঙ্কার মধ্যে দেশবাসীকে ফেলে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে চোখের চিকিৎসা করাতে গেছেন, এতে সুষ্পষ্টভাবে প্রমাণিত হয় প্রধানমন্ত্রী জনগণের ভালমন্দকে তোয়াক্কা করেন না, কারণ তিনি এবং তাঁর সরকার জনগণের ভোটে নির্বাচিত নন। জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই বর্তমান শাসকগোষ্ঠী জনকল্যাণকে ভ্রুক্ষেপ করে না, আর এ কারণেই প্রবল ঘূর্ণিঝড় ‘ফণি’র ছোবল থেকে উপদ্রুত মানুষের নিরাপত্তা বিধানে কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ না করেই প্রধানমন্ত্রী বিদেশ সফরে চলে গেলেন।

রিজভীর অভিযোগ, ‘জনকল্যান নয় বরং দেশে কিংবা বিদেশে যেকোন অনুষ্ঠানেই বেগম জিয়া এবং তারেক রহমানকে নিযে কুৎসা রটনাই এখন প্রধানমন্ত্রীর মূখ্যকর্মে পরিণত হয়েছে। তাঁর মন্ত্রী-নেতারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে কটুবাক্য প্রয়োগে ক্লান্তিবোধ করেন না।

তিনি বলেন, দেশে নারী-শিশু নির্যাতন এখন ভয়াবহ রুপ ধারণ করেছে। প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন দূর্ঘটনায় মানুষের মৃত্যু হচ্ছে, রক্ত ঝরছে কিন্তু তাতে বর্তমান অবৈধ সরকারের কোন মাথাব্যাথা নেই। শুধু একটাই মাথাব্যাথা, তা হলো-কিভাবে বিএনপিসহ বিরোধী দলগুলোর অস্তিত্ব ধ্বংস করে দেশে বাকশালী রাজত্ব বলবৎ করা যায়। কিন্তু বাংলাদেশের মানুষ যখন গর্জে উঠবে তখন এই জনবিচ্ছিন্ন সরকার পালাবার রাস্তা খুঁজে পাবে না, আর সেই ক্ষণ আসতে আর বেশি দেরি নেই।

রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, সহ-সভাপতি গোলাম সারোয়ার, সাংগঠনিক সম্পাদক মো. ইয়াসিন আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক সাদরেজ জামান, দক্ষিণের সভাপতি এস এম জিলানী, উত্তরের সভাপতি ফখরল ইসলাম রবিন, সাধারণ সম্পাদক গাজী রেজওয়ান হোসেন রিয়াজ, দক্ষিণের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রফিক হাওলাদার অংশ নেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft