1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী পলাশবাড়ীতে পৈত্রিক জমি দখলের অভিযোগে গ্রীন ফিল্ড স্কুলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ওয়ারিশদের সংবাদ সম্মেলন ৮ ডিসেম্বর পলাশবাড়ী হানাদার মুক্ত দিবস তারাগঞ্জে নিয়মবহির্ভূতভাবে সার মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা পীরগঞ্জে বিবাহবহির্ভূত সম্পর্কের অপবাদে গৃহবধুর নির্যাতন ও আত্মহত্যা,স্থানীয় নেতৃত্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ গাইবান্ধায় ‘জাসদ নেতাকে’ এনসিপির আহবায়ক করার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ ৬ নেতাকে শোকজ তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা: এলাকায় শোক–আতঙ্ক,  দুস্কৃতকারী‌দের গ্রেপ্তারের দাবি ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ-নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক নারী নির্যাতন প্রতিরোধ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গাইবান্ধায় নারী-পুরুষদের সাথে আলোচনা সভা

কৃষকদের উসকানি দিয়ে ধানে আগুন দেওয়ানো হচ্ছে: খাদ্যমন্ত্রী

  • আপডেট হয়েছে : বুধবার, ১৫ মে, ২০১৯
  • ৪০ বার পড়া হয়েছে

ন্যায্যমূল্য না পেয়ে দেশের বিভিন্ন স্থানে কৃষকদের ধানক্ষেতে আগুন দেয়ার ঘটনায় উসকানি দেখছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেছেন, সরকারকে বিপদে ফেলতে ও বিব্রত করতে একটি অশুভ চক্র কৃষকদের উসকানি দিয়ে ধানের জমিতে আগুন দিয়েছে ও দিচ্ছে।

আজ বুধবার সকালে ‘অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০১৯’ উদ্বোধন উপলক্ষে সিরাজগঞ্জ জেলা সদরের এলএসডি খাদ্যগুদামে জেলা খাদ্য নিয়ন্ত্রণ দফতর আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, সরকারকে বিপদে ফেলতে একটি চক্র গণমাধ্যমকর্মীদের সেখানে বিশেষ উদ্দেশে নিয়ে গিয়ে ধানক্ষেতে আগুনের ঘটনা ফলাও করে প্রচার করেছে।

এসব চক্রান্ত সফল হবে না জানিয়ে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু যেমন কৃষকদের নিয়ে ভাবতেন, তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারও কৃষকবান্ধব। তাই এসব অশুভ চক্রান্ত ও পাঁয়তারা কোনোদিনই সফল হবে না।

প্রকৃত কৃষক ছাড়া কোনো মিলার বা ঠিকাদারের কাছ থেকে এক ছটাক ধান-চালও সরকার সংগ্রহ করবে না জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, সরকারি দলের লোকজন কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিশ্চিত করতে তারা প্রতিনিয়ত পাহারা দেবেন, এটিই আমি আশা করব। প্রান্তিক ও প্রকৃত কৃষক বা চাষি ছাড়া কোনো চক্রের কাছ থেকে স্থানীয় খাদ্য বিভাগ বা কোনো চক্র ধান ও চাল কেনা বা সংগ্রহ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি জেলা ও উপজেলা প্রশাসনসহ পুলিশ বাহিনীর প্রতি নির্দেশনা দেন।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ইফতেখার উদ্দিন শামীম, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, চেম্বার প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft