1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী প্রেসক্লাবে সাংবাদিক পাপুল সরকারের জন্মদিন উদযাপন পলাশবাড়ীতে ডা. সাদিকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ইনকিলাব মঞ্চের ওসমান হাদী গুলিবিদ্ধের প্রতিবাদে গাইবান্ধায় মশাল মিছিল গোবিন্দগঞ্জে দ্রুত ইপিজেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালন ১২ ডিসেম্বর গোবিন্দগঞ্জ হানাদার মুক্ত দিবস তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি খুনে টাইলস মিস্ত্রি গ্রেপ্তার তারাগঞ্জে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় আনন্দ মিছিল তারাগঞ্জে অধ্যক্ষ সালামের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন সাদুল্লাপুরে মাদ্রাসা শিক্ষক পরিষদের পরিচিতি ও আলোচনা সভা

কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১০ মে, ২০১৯
  • ৩৮ বার পড়া হয়েছে

জেলার দৌলতপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় আজ দুইজন নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকালে ঝাউদিয়া চুনিয়ামোড় এলাকায় ও দুপুরে উপজেলার শেহালা মাদ্রাসার সামনে এ দু’টি দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ শুক্রবার দুপুর দেড়টারদিকে কিশোরি উষা (১৪) তার চাচার মোটরসাইকেলের পেছন চড়ে যাচ্ছিল। শেহালা মাদ্রাসার কাছে মোটরসাইকেলটি একটি স্যালোইজ্ঞিন চালিত ষ্টিয়ারিংকে ওভারটেক করতে গেলে ধাক্কা খেয়ে উষা ছিটকে পড়ে। এসময় স্যালোইজ্ঞিন চালিত ষ্টিয়ারিং তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
দুর্ঘটনার খবর পেয়ে দৌলতপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। নিহত উষা (১৪) দৌলতপুর উপজেলা মথুরাপুর এলাকার আবদুল্লাহর মেয়ে।
অপরদিকে, দৌলতপুরের ঝাউদিয়া চুনিয়ামোড় এলাকায় স্যালোইঞ্জিন চালিত ষ্টিয়ারিং-এর চাপায় জহুরা খাতুন (৪০) নামে এক গৃহবধু নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে দৌলতপুর-মিরপুর সড়কের ঝাউদিয়া চুনিয়ামোড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত গৃহবধু উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের চুনিয়া মোড় গ্রামের মান্নু সর্দারের স্ত্রী।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আজিজুর রহমান জানান, আজ সকালে চুনিয়া মোড় এলাকার দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার পুকুর খননের মাটি ইটভাটায় নেয়ার সময় শ্যালোইঞ্জিন চালিত ষ্টিয়ারিং গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে জহরা খাতুন নামে এক পথচারি ষ্টিয়ারিংয়ের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহত গৃহবধুর লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft