1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী পলাশবাড়ীতে পৈত্রিক জমি দখলের অভিযোগে গ্রীন ফিল্ড স্কুলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ওয়ারিশদের সংবাদ সম্মেলন ৮ ডিসেম্বর পলাশবাড়ী হানাদার মুক্ত দিবস তারাগঞ্জে নিয়মবহির্ভূতভাবে সার মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা পীরগঞ্জে বিবাহবহির্ভূত সম্পর্কের অপবাদে গৃহবধুর নির্যাতন ও আত্মহত্যা,স্থানীয় নেতৃত্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ গাইবান্ধায় ‘জাসদ নেতাকে’ এনসিপির আহবায়ক করার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ ৬ নেতাকে শোকজ তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা: এলাকায় শোক–আতঙ্ক,  দুস্কৃতকারী‌দের গ্রেপ্তারের দাবি ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ-নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ১৭ মামলার আসামি নিহত

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৪ মে, ২০১৯
  • ৩৩ বার পড়া হয়েছে

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার পালপাড়া এলাকায় গোমতী নদীর তীরে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জাকির হোসেন (৪০)। বাড়ি কুমিল্লা শহরতলির শাসনগাছা এলাকায়। তিনি ওই এলাকার সুলতান আহমেদের ছেলে।

পুলিশের দাবি, জাকির একজন মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় অন্তত ১৭টি মামলা রয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু সালাম মিয়া বলেন, গোমতি নদীর পালপাড়া এলাকায় একদল মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য কেনাবেচার জন্য প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এ সময় এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। দ্রুত তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে ১ হাজার ২০০টি ইয়াবা ও একটি দেশে তৈরি পিস্তল (এলজি) উদ্ধার করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft