1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পাক হানাদার মুক্তদিবস উপলক্ষে পলাশবাড়ীতে আলোচনা সভা বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী রুবেল র‌্যাবের অভিযানে ঢাকায় গ্রেফতার পলাশবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন জাতীয় যুবশক্তির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন গোবিন্দগঞ্জ শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী পলাশবাড়ীতে পৈত্রিক জমি দখলের অভিযোগে গ্রীন ফিল্ড স্কুলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ওয়ারিশদের সংবাদ সম্মেলন

আ.লীগ নেতা হত্যা: বান্দরবানে অর্ধদিবস হরতাল চলছে

  • আপডেট হয়েছে : রবিবার, ২৬ মে, ২০১৯
  • ৩৯ বার পড়া হয়েছে

বান্দরবানে আওয়ামী লীগ নেতা চথোয়াইমং মারমাকে হত্যার প্রতিবাদে রবিবার সকাল থেকে অর্ধদিবস হরতাল চলছে।

হরতালের সমর্থনে বান্দরবানে সকাল থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা সড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করছেন।

এদিকে হরতালের কারণে বান্দরবান-রাঙ্গামাটি, কক্সবাজার, চট্টগ্রাম-ঢাকা সব রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

শহর ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহনও। হাটবাজারগুলোতে খোলেনি কোনো ধরনের দোকানপাট। অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার গুরুত্বপুর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বান্দরবানে জেলা আওয়ামী লীগ সাতটি উপজেলায় আধাবেলা হরতালের ডাক দেয়।

উল্লেখ্য, গত বুধবার রাতে আওয়ামী লীগ পৌর কমিটির সহসভাপতি চথোয়াইমং মারমাকে অস্ত্রের মুখে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনার চার দিনের মাথায় কুহালং ইউনিয়নের জর্দানপাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আওয়ামী লীগ জনসংহতি সমিতিকে দায়ী করছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft