1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

আমেরিকার আলোচনার অপকৌশলে পা দেবে না ইরান: সর্বোচ্চ নেতা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯
  • ৩১ বার পড়া হয়েছে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আবারো আমেরিকার সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছেন, এ ধরনের আলোচনা হবে ‘নিষ্ফল’, ‘অপকারী’ এবং ‘সার্বিক ক্ষতি’। বুধবার সন্ধ্যায় তেহরানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও গণ্যমান্য ব্যক্তিদের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নিয়ে তেহরানের বিরুদ্ধে চতুর্মুখী নিষেধাজ্ঞা আরোপ করেছেন। কিন্তু একই সঙ্গে তিনি সাম্প্রতিক সময় আমেরিকার ভেতরে এবং বিদেশ সফরে গিয়েও বারবার ইরানের সঙ্গে আলোচনায় বসার ব্যাপক আগ্রহ প্রকাশ করছেন। খবর পার্স টুডের।
এ সম্পর্কে সর্বোচ্চ নেতা বলেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরান সন্দেহাতীতভাবে আমেরিকার সঙ্গে আলোচনায় বসবে না। প্রথমত, এর মাধ্যমে কোনো ফল আসবে না এবং দ্বিতীয় এটি ক্ষতিকর।” তিনি আলোচনাকে মার্কিনীদের চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে উল্লেখ করে বলেন, “এটি আসলে আলোচনা নয়; বরং চাপ সৃষ্টি করে ফল ঘরে তোলার অপকৌশল।”

তিনি বলেন, এই অপকৌশল মোকাবিলা করার একমাত্র উপায় হচ্ছে আমেরিকানদের বিরুদ্ধে চাপ সৃষ্টির কাজে বিদ্যমান উপাদানগুলো ব্যবহার করা। সর্বোচ্চ নেতা বলেন, “যদি এসব উপাদান সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে মার্কিনীরা হয় তাদের চাপ বন্ধ করবে অথবা কমাবে।”

তিনি সামরিক উপায়কে মার্কিনীদের বিরুদ্ধে পাল্টা চাপ সৃষ্টির একমাত্র হাতিয়ার হিসেবে ব্যবহারের বিরোধিতা করার পাশাপাশি এও বলেন, প্রয়োজন অনুযায়ী এই হাতিয়ারও ব্যবহার করতে হবে। সম্প্রতি ইরান সরকার পরমাণু সমঝোতার কিছু ধারা বাস্তবায়ন স্থগিত রাখার যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রতি ইঙ্গিত করে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, এ ধরনের পদক্ষেপ নিয়ে মার্কিনীদের ওপর চাপ সৃষ্টি করতে হবে।

আমেরিকার সঙ্গে আলোচনা নাকচ করে দিলেও তিনি বলেন, ইউরোপীয় দেশগুলোসহ অন্যান্য দেশের সঙ্গে সংলাপে বসতে তেহরানের আপত্তি নেই। তবে সামরিক সক্ষমতাসহ ইসলামি বিপ্লবের মৌলিক বিষয়গুলো নিয়ে কোনো আলোচনা করা বা ছাড় দেয়া যাবে না।

ইরানের সর্বোচ্চ নেতা তার ভাষণের অন্য অংশে আমেরিকার ফিলিস্তিন বিষয়ক ‘ডিল অব সেঞ্চুরি’ বা শতাব্দির কথিত সেরা চুক্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করে বলেন, আমেরিকার ফিলিস্তিন বিষয়ক এই পরিকল্পনাও অতীতের পরিকল্পনাগুলোর মতো ব্যর্থ হবে

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!