1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত

আন্দোলন ছাড়া কোনো উপায় নেই: দুদু

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯
  • ১২৮ বার পড়া হয়েছে

দেশে এখন অস্বাভাবিকতা বিরাজ করছে আর এই অস্বাভাবিকতা থেকে বেরিয়ে আসতে হলে আন্দোলন ছাড়া কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও কৃষকদলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু। তিনি বলেন, সে আন্দোলন করবে ছাত্র-জনতা, শ্রমিক-কৃষক, মেহনতী মানুষ, আমাদেরকে তাদের কাছে যেতে হবে। ঘরে বসে থেকে কথা বলে কোনো লাভ নেই। রাস্তায় নামার পথ খুঁজতে হবে। প্রয়োজনে একাত্তরের চেতনাকে ধারণ করতে হবে। মুক্তিযুদ্ধের সেন্টিমেন্টকে ধারণ করতে হবে। কারণ আন্দোলন ছাড়া এদেশে কোনো ভালো কিছু অর্জন হয় নাই।

আজ বৃহস্পতিবার (৩০ মে) শিশু কল্যাণ পরিষদে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু ব‌লেন, দেশ এখন একনায়কতন্ত্র, অনৈতিক, একদলীয় কেন্দ্রিক, স্বৈরতান্ত্রিকভাবে চলছে। ১৯৭১ এর মুক্তিযুদ্ধ হ‌য়ে‌ছি‌লো স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য, দেশের মানুষের অধিকারের জন্য, আর যারা এর বিপক্ষে ছিল তারা ছিল পাকিস্তানের স্বৈরশাসকের পক্ষে। বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা গণতন্ত্রের পক্ষে, স্বাধীনতার পক্ষে, মানুষের অধিকার আদায়ের পক্ষে কাজ করছে না। তারা এর বিপক্ষে অবস্থান নিয়েছে। এটাই হচ্ছে বাস্তবতা, এই জায়গা থেকে বিষয়গুলো নিয়ে আমাদের ভাবতে হবে।

ছাত্রদ‌লের সা‌বেক এই সভাপ‌তি ব‌লেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন মহাবীর, তিনি শুধু স্বাধীনতার ঘোষক নন, তিনি ছিলেন শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, দক্ষিণ এশিয়ার মধ্যে তিনি এমন একজন নেতা ছিলেন, যিনি সারাবিশ্বকে তাক লাগিয়ে দিয়ে বাংলাদেশকে আ‌লো‌কিত ক‌রে‌ছি‌লেন। আর পঁচাত্তরে শাসকরা দুর্ভিক্ষ দেখিয়েছে, বাকশাল কায়েমের মাধ্যমে স্বৈরাশাসক প্রতিষ্ঠা করেছে, রক্ষীবাহিনী তৈরি করে ৪০ হাজার লোককে হত্যা করেছে। পঁচাত্তরের পরের সময়টা হচ্ছে বাংলাদেশের আলোকিত সময়। শেখ মুজিবুর রহমান যে আওয়ামী লীগকে নিষিদ্ধ দলের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, সেই আওয়ামী লীগকে রাজনীতি করার পুনরায় সুযোগ দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই সত্যটা যদি আওয়ামী লীগ সরকার মেনে নিত তাহলে বাকি সত্যগুলো প্রকাশিত হতো।

তিনি বলেন, পাকিস্তানকে আমরা খারাপ ভাবি, সেই পাকিস্তান ১৯৭০ সালের নির্বাচন রাতে করেনি। অথচ স্বাধীন বাংলাদেশে, নির্বাচন আগের দিন রাত্রে করা হয়েছে। সেই জন্য বলি দেশ এখন অস্বাভাবিকতা বিরাজ করছে এ অস্বাভাবিকতা থেকে বেরিয়ে আসতে হলে আন্দোলন ছাড়া কোন উপায় নেই।

‌বিএন‌পির এই নেতা ব‌লেন, শহীদ জিয়ার পথ, বেগম খালেদা জিয়ার পথ আন্দোলনের পথ। সেই জন্য সবাই আসুন ঐক্যবদ্ধ হই। আন্দোলনের পথ খুঁজে বের করি। সেই আন্দোলনকে সফল করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করি।

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. জহুরুল হক শাহজাদা মিয়া, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কৃষকদলের যুগ্ম আহ্বায়ক তকদির হোসেন মোহাম্মদ জসিম, লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!