1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

সুপ্রভাতের বাস চলবে কিনা ৩০ দিনে জানাতে হবে

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯
  • ৪১ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর নিহতের জের ধরে বন্ধ হওয়া সুপ্রভাত পরিবহনের ১৬৩টি বাস চলাচলের অনুমতি চেয়ে বিআরটিএর চেয়ারম্যানকে দেওয়া চিঠি ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার এ বিষয়ে দায়ের করা রিট নিষ্পত্তি করে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আবু ইয়াহিয়া দুলাল।

এর আগে গত ২০ মার্চ রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে প্রগতি সরণিতে বিইউপির শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর নিহতের ঘটনায় রাজধানীতে সুপ্রভাত পরিবহনের সব বাস ও মিনিবাস চলাচল বন্ধের নির্দেশ দেয় বিআরটিএ।

পরে গত ১ এপ্রিল সুপ্রভাত পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আশরাফ আলী ১৬৩টি বাস রাস্তায় চলাচলের অনুমতি চেয়ে বিআরটিএকে চিঠি দেয়। চিঠির কোনো জবাব না পেয়ে গত ৮ এপ্রিল ২৪ ঘণ্টার মধ্যে বাসগুলোকে চলাচলের অনুমতি দিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। কিন্তু এরপরও অনুমতি না দেওয়ায় গতকাল হাইকোর্টে রিট করেন সুপ্রভাতের এমডি আশরাফ আলী।

রিটের শুনানি নিয়ে চলাচলের অনুমতি চেয়ে দেওয়া চিঠি বিআরটিএকে ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিলেন হাইকোর্ট।

গত ১৯ মার্চ সকাল ৭টার দিকে রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে প্রগতি সরণি এলাকায় সুপ্রভাত পরিবহনের বাসের (ঢাকা-মেট্রো-ব-১১-৪১৩৫) চাপায় বিইউপি শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হন। পরে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে সুপ্রভাতের বাস চলাচল বন্ধ করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!