1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে

সিরাজগঞ্জে মৈত্রী এক্সপ্রেসের ধাক্কায় নিহত ৩

  • আপডেট হয়েছে : শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

কলকাতা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেসের ধাক্কায় সিরাজগঞ্জে ভটভটির চালকসহ তিনজন নিহত হয়েছেন।

সিরাজগঞ্জের উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নাজির হোসেন জানান, শনিবার বেলা দেড়টার দিকে কামারখন্দ উপজেলার কয়েলগাতি এলাকায় অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কামারখন্দ বড়কুড়া গ্রামের রহম আলীর ছেলে ভটভটি চালক সূর্য মিয়া (৩৫), গরু ব্যবসায়ী পাকুরিয়া গ্রামের বিশা মণ্ডলের ছেলে রফিকুল ইসলাম (৩৭) ও আবদুল হামিদের ছেলে নেহার মিয়া (৩৬)। তারা ভটিভটিতে করে গরু নিয়ে যাচ্ছিলেন।

ফায়ার সার্ভিস কর্মকর্তা নাজির বলেন, শ্যালো ইঞ্জিনচালিত ওই ভটভটি গরু নিয়ে রেললাইন পার হচ্ছিল।

এ সময় কলকাতা থেকে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দেয় ভটভটিকে। এতে ঘটনাস্থলেই ভটভটির চালক মারা যান। দুর্ঘটনায় আরও পাঁচ গরু ব্যবসায়ী আহত হন জানিয়ে তিনি বলেন, স্থানীয়রা তাদের উদ্ধার করে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে আরও দুই গরুর ব্যাপারি মারা যান।

দুর্ঘটনায় দুটি গরুও মারা গেছে বলে তিনি জানান।

কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম বলেন, এটা অরক্ষিত রেলক্রসিং। এখানে রেলের দায়িত্বপ্রাপ্ত কেই নেই।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!