1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১০ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত বেড়ে ৩১১

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯
  • ৪৯ বার পড়া হয়েছে

শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১১ হয়েছে। রোববার ইস্টার সানডে উদযাপনের সময় গির্জা ও হোটেলসহ মোট আটটি স্থানে বোমা হামলা হয়েছিলো। এদের মধ্যে বেশ কয়েকটি ছিলো আত্মঘাতী বোমা হামলা। হামলায় আহত হয়েছেন আরো ৫ শতাধিক মানুষ।

এদিকে ওই হামলায় হতাহতদের প্রতি সম্মান জানিয়ে আজ মঙ্গলবার দেশ জুড়ে একদিনে শোক দিবস পালিত হচ্ছে।

শ্রীলঙ্কান প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ইস্টার সানডের দিনে যে ভয়াবহ হামলা হয়েছে তাতে নিহত হয়েছেন ৩১১ জন। সরকার বলছে, স্থানীয় চরমপন্থীরা হামলা চালালেও এর পেছনে আন্তর্জাতিক নেটওয়ার্ক জড়িত আছে।

শ্রীলঙ্কার এই হামলার ঘটনার তদন্তে সহায়তা করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তারা দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে (এফবিআই) এ বিষয়ে দায়িত্ব দিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় অন্তত চারজন মার্কিন নাগরিক নিহত হয়েছেন আহত হয়েছেন বেশ কয়েকজন।

শ্রীলঙ্কার পর্যটনবিষয়ক মন্ত্রী জানিয়েছে, রোববারের ওই সিরিজ বোমা হামলার ঘটনায় নিহতদের মধ্যে ৩৯ জন বিদেশি নাগরিক রয়েছেন। তাছাড়া গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন আরও ২৮ বিদেশি।

স্বাস্থ্যমন্ত্রী রাজিথা সেনারত্নে বলেছেন, হামলার ঘটনায় ন্যাশনাল তাওহিদ জামাত (এনটিজে) নামের একটি ইসলামী চরমপন্থী দল জড়িত। গোষ্ঠীটি তিনটি গির্জা ও তিনটি অভিজাত হোটেলে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়। হামলায় আন্তর্জাতিক মদদ রয়েছে বলে জানান তিনি।

এর আগে মন্ত্রিসভার মুখপাত্র রাজিথা সেনারত্নে বলেছিলেন, ‘আমাদের বিশ্বাস এ দেশের একদল লোক ওই হামলাগুলো চালিয়েছে। আর তারা একটি আন্তর্জাতিক নেটওয়ার্কের সাহায্যে হামলাগুলো চালিয়েছে। ওই নেটওয়ার্কের সাহায্য ছাড়া এসব হামলা চালানো সম্ভব হতো না।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!