
আন্তর্জাতিক ডেস্ক
শ্রীলংকার রাজধানী কলম্বো এবং আরো কয়েকটি জায়গায় দফায়-দফায় বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। এতে অন্তত ৫০ নিহত এবং ২৮০জন আহত হয়েছেন। খবর এনবিসির
খ্রিস্টান ধর্মাবলম্বীরা যখন ইস্টার সানডে পালন করছিল তখন এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
তিনটি গির্জায় অন্তত ছয়টি বিস্ফোরণ হয়েছে। এছাড়া রাজধানী কলম্বোতে অবস্থিত তিনটি পাঁচ তারকা হোটেলে বিস্ফোরণ হয়েছে।
আহত অন্তত ২৮০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রীলংকার পুলিশকে উদ্ধৃত করে দেশটির দ্য ডেইলি মিরর পত্রিকা জানিয়েছে,আহতদের মধ্যে বিদেশী পর্যটক রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।