
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি’র নির্বাচিত সংসদ সদস্যরা শপথ না নিলে আর কখনোই ভোট দেবে না এলাকার জনগণ। জনগণের কাছে জনপ্রিয়তা হারাবেন বিএনপি নেতরা।
শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে সংরক্ষিত নারী সংসদ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি।
হানিফ বলেন, বিএনপির একজন গতকাল শপথ নিয়েছেন। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী ৩০শে এপ্রিলের মধ্যে আপনারা শপথ নেবেন বলে আশা করি।
শ্রীলঙ্কায় বোমা হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, ধর্মের নামে উগ্র মৌলবাদী হামলাকারীরা সমাজ ও মানবতার শত্রু। এদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থার মাধ্যমে সমাজ থেকে তাদের মুলোৎপাটন করতে হবে। এদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সমালোচনা করে হানিফ বলেন, আপনি কথায় কথায় গণতন্ত্রের কথা বলেন, কিন্তু যে জনগণ আপনাকে ভোট দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা দেখাতে পারছেন না। সেই জনগণ থেকে সফলতা নিয়ে তাদের আপনি অবজ্ঞা করছেন। আপনারা যদি ভেবে থাকেন শপথ না নিয়েই এভাবেই আপনারা দায়িত্ব পালন করবেন তাহলে এটি ভুল হবে।