1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

রাষ্ট্রপতির কাছে ৬ দূতের পরিচয়পত্র পেশ

  • আপডেট হয়েছে : বুধবার, ১০ এপ্রিল, ২০১৯
  • ৪০ বার পড়া হয়েছে

বাংলাদেশে নিযুক্ত ৬ জন অনাবাসিক রাষ্ট্রদূত আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পৃথকভাবে তাদের পরিচয়পত্র পেশ করেছেন।
দূতগণ হলেন, গাম্বিয়ার হাইকমিশনার জাইনাবা জ্যাগনে এবং এরমধ্যে ৫ অ্যাম্বাসেডর হচ্ছেন, এল সালভাদরের এরিয়েল অ্যানড্রেড গ্যালিন্ড, গিনি প্রজাতন্ত্রের ফাতুমাতা বালদে, আর্জেন্টিনার ড্যাবিয়েল চোবুরো, লিথুনিয়ার জুলিয়াস প্রাণেভিসিয়াস ও বসনিয়া ও হার্জেগোভিনার মুহামেদ চেনজিক।
দূতগণকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ খাতে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণে আগ্রহী। প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) মো. জয়নাল আবেদীন বাসসকে একথা জানান।
এই ৬টি দেশের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সম্পর্ককে চমৎকার হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, তাদের দায়িত্ব পালনকালে দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে।
বাংলাদেশকে বিশাল সম্ভাবনাময় দেশ হিসেবে অভিহিত করে তিনি বাংলাদেশের সঙ্গে পর্যটনসহ অন্যান্য খাতে পারস্পরিক স্বার্থে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
দূতগণ তাদের দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।
তারা বিশেষ করে আর্থ-সামাজিক খাতে বাংলাদেশের অসাধারণ উন্নতির প্রশংসা করে তাদের নিজ নিজ দেশের পক্ষে বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন। এর আগে রাষ্ট্রদূতগণকে গার্ড অব অনার প্রদান করা হয়।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!