1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

রাতে ফেসবুক বন্ধ চান রওশন এরশাদ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯
  • ৪০ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের ফেসবুক আসক্তি দূর করতে রাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ রাখার চেষ্টা করছেন বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ। ইতিমধ্যে তিনি সরকারকে জানিয়েছেন, শিক্ষার্থীদের রক্ষায় রাতে ফেসবুক বন্ধ রাখতে হবে। সংসদের আসন্ন অধিবেশনের ফের এ দাবি তুলে ধরবেন তিনি।

মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি কমিউনিটি সেন্টারে জাতীয় ছাত্র সমাজের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন জাতীয় পার্টির (জাপা) সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ। তিনি বলেছেন, ছাত্ররা সমাজ রাত জেগে ফেসবুক ব্যবহার করায় লেখাপড়া ও শারীরিক ক্ষতি হচ্ছে।

শিক্ষা ব্যবস্থারও সমালোচনা করেন বিরোধীদলীয় উপনেতা। তিনি বলেছেন, হাজার হাজার শিক্ষার্থী জিপিএ-৫ পাচ্ছে। কিন্তু বেশির ভাগই বাংলা ও ইংরেজিতে শুদ্ধ করে দরখাস্ত লিখতে পারে না। দক্ষ ও শিক্ষিত জনবলের অভাবে ভালো চাকরি বিদেশি কর্মীদের দখলে চলে যাচ্ছে।

রওশন এরশাদ বলেন, চাকরিতে প্রবেশের বয়স বাড়িয়ে ৩৫ বছর করতে হবে। ইতোমধ্যে সরকারের কাছে এ দাবি তুলেছেন। দাবি পূরণে সোচ্চার থাকবেন বলে জানিয়েছেন সাবেক এ বিরোধীদলীয় নেতা। ফেসবুক ব্যবহার না করে পাঠ্য বইয়ের বাইরেও পড়াশোনা করতে জাপার ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের নেতাকর্মীদের পরামর্শ দেন তিনি।

জাপার রাজনৈতিক অস্থিরতা নিয়েও কথা বলেন রওশন এরশাদ। একাদশ সংসদ নির্বাচনের পর তাকে সরিয়ে বিরোধীদলীয় নেতা হন জাপা চেয়ারম্যান হুনেইন মুহম্মদ এরশাদ। উপনেতা করা হয় এরশাদের ছোট ভাই জিএম কাদেরকে। গত মাসে তাকে এ পদ থেকে সরিয়ে উপনেতা করা হয়েছে রওশন এরশাদকে। দলের কো-চেয়ারম্যান পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল জিএম কাদেরকে।

চলতি মাসের শুরুতে জিএম কাদেরকে কো-চেয়ারম্যান পদে পুনর্বহাল করেন এরশাদ। ছোট ভাইকে রাজনৈতিক উত্তরসূরি ঘোষণা করেন সাবেক এই রাষ্ট্রপতি। তবে রওশন এরশাদ বলেছেন, জাতীয় পার্টির নেতৃত্ব কাউন্সিলের মাধ্যমেই নির্ধারণ হবে। খুব শিগগির আলাপ-আলোচনার মাধ্যমে কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হবে। তিনি দাবি করেন, জাতীয় পার্টি এরশাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে। কোনো বিভ্রান্তি নেই, বিভেদ নেই। এরশাদ শারীরিক অবস্থাও আগের চেয়ে ভালো।

জাতীয় ছাত্র সমাজের আহবায়ক মোড়ল জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব বিরোধী দলীয় চিফহুইপ মসিউর রহমান রাঙ্গাঁ।

বক্তৃতা করেন প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, এমএ মান্নান, ব্যারিষ্টার শামিম হায়দার পাটোয়ারী এমপি প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!