1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

রাজধানীর সড়কে প্রাণ গেল ২ জনের

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯
  • ৪০ বার পড়া হয়েছে

রাজধানীর মৎস্য ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, ‘প্রতিযোগিতা করে’ চালানোর সময় স্বাধীন পরিবহনের একটি বাসের সঙ্গে একাধিক যানবাহনের সংঘর্ষ হয়।

মঙ্গলবার সকাল ৭টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। জানা যায়, স্বাধীন পরিবহনের একটি বাসসহ একাধিক যানবাহনের সংঘর্ষ ঘটে। একে অপরকে পেছনে ফেলতে গিয়ে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় স্বাধীন পরিবহনের বাসটির সামনে অংশ দুমড়েমুচড়ে যায়। এতে একাধিক প্রাইভেটকারও ক্ষতিগ্রস্ত হয়।

পুলিশ জানিয়েছে, নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে একজনের বয়স ৬০ ও আরেকজনের বয়স ২৫ বছরের মতো।

রমনা থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম বলেন, ‘বাসসহ অন্যান্য যানবাহনের প্রতিযোগিতার একপর্যায়ে দুর্ঘটনাটি ঘটে।’ তিনি আরো জানান, পুলিশ ঘটনাস্থলে আছে এবং বিস্তারিত জানার চেষ্টা করছে।

স্বাধীন পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন জহিরুল ইসলাম। তিনি জানান, নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!