1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

রংপুরে জামায়াতের আমিরসহ আটক ৬

  • আপডেট হয়েছে : সোমবার, ৮ এপ্রিল, ২০১৯
  • ৪১ বার পড়া হয়েছে

রংপুরে ওয়ারেন্টভুক্ত আসামি জামায়াতের সাবেক আমিরসহ ছয় জামায়াত-শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৭ এপ্রিল) মহানগরীর নীলকণ্ঠ এলাকার একটি ছাত্রবাস থেকে তাদের গ্রেফতার করা হয়। রাত সাড়ে ১১টার দিকে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মুহম্মদ আবদুল আলীম মাহমুদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশের একটি দল নগরীর নীলকন্ঠ এলাকার মুহিত ছাত্রাবাসে অভিযান চালায়। এসময় সেখান থেকে রংপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি, শিবিরের সাবেক জেলা সভাপতি ও কোতোয়ালি থানা জামায়াতের সাবেক আমির নাশকতার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি অ্যাডভোকেট কাওছার আলীকেসহ ছয়জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার অন্য আসামিরা হলেন- ছাত্রাবাসের মালিক ও জামায়াত কর্মী সোহেল রানা লিমন, নীলফামারীর কিশোরগঞ্জ মাগুড়া থেকে আসা শিবিরকর্মী মেজবাহুল হক, গঙ্গাচড়া উপজেলার শিবিরকর্মী কলেজ ছাত্র ইয়াহিয়া মাহমুদ, কুড়িগ্রাম ফুলবাড়ির জামায়াত কর্মী কলেজ ছাত্র তাজুল ইসলাম এবং রংপুর নগরীর নিউ সেনপাড়া এলাকার জামায়াতকর্মী ও দিনাজপুর খানসামা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক একেএম মাহামুদুর রহমান।

অভিযান চলাকালে ওই ছাত্রাবাস থেকে দুই বস্তা জামায়াত-শিবিরের কার্যক্রম পরিচালনার রেজিস্টার, সদস্যদের নামের তালিকা, চাঁদা আদায় রশিদ, ব্যানার, পোস্টার, লিফলেট, সদস্য সংগ্রহ ফরম, দু’টি মোটরসাইকেল, আটটি বাইসাইকেল ও ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আলীম মাহমুদ আরও বলেন, গ্রেফতার হওয়া জামায়াত-শিবির কর্মীরা রংপুরে নাশকতার পরিকল্পনা নিয়ে একত্রিত হয়েছিল। তারা রংপুরসহ আশপাশের জেলার জামায়াত-শিবির কর্মীদের নিয়ে এসেছিল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!