1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

যুক্তরাষ্ট্রে প্রলয়ঙ্করী ঝড় কেড়ে নিল ৮ মার্কিন নাগরিকের প্রাণ

  • আপডেট হয়েছে : সোমবার, ১৫ এপ্রিল, ২০১৯
  • ৩৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রে গত দুদিনের প্রলয়ঙ্করী ঝড়ে অন্তত ৮ জন নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহত হয়েছেন।

শনি ও রোববার মিলে এ হতাহতের ঘটনা ঘটে। খবর যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনপিআরের।

নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে। হতাহতদের মধ্যে অনেকেই টেক্সাস অঙ্গরাজ্যের।

যুক্তরাষ্ট্রভিত্তিক ফক্স নিউজের খবরে বলা হয়েছে, পূর্ব টেক্সাসের আলটোতে আদি আমেরিকানদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে আকস্মিক টর্নেডো আঘাত হানে।

এতে ঘটনাস্থলেই একজন নারী নিহত হন এবং অন্তত দুই ডজন ব্যক্তি আহত হন।

ঝড় ও ঝড়ের কারণে সৃষ্ট বন্যায় রোববার দুপুর থেকে টেক্সাস, মিসিসিপি, লুইসিয়ানা, আর্কানসাস, জর্জিয়া অঙ্গরাজ্যে অন্তত ৯০ হাজার বাসিন্দা বিদ্যুৎহীন হয়ে পড়েন।

অ্যাঞ্জেলিনা কান্ট্রি শেরিফের অফিসের অ্যালটন ল্যান্ডারম্যান জানিয়েছেন, ডালাস অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্ব থেকে পূর্ব টেক্সাসে গাড়ি চালিয়ে যাওয়ার সময় গাড়ির ওপর পাইন গাছ উপড়ে পড়ে।

এতে গাড়ির পেছনের সিটে থাকা দুটি শিশু ঘটনাস্থলেই মারা যায়। তবে নিহতের বাবা-মা সামনের সিটে থাকায় তারা দুর্ঘটনা থেকে বেঁচে যান।

এছাড়া অন্যান্য অঙ্গরাজ্যে আরও পাঁচজন নিহত হবার খবর পাওয়া গেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!