1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

যুক্তরাষ্ট্রকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক’ দেশ ঘোষণা ইরানের

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯
  • ৪০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রকে ‘সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষক’ দেশ হিসেবে ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে মার্কিন বাহিনী সেন্টকমকে (ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড) সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করা হয়েছে। সোমবার ইরানের ‘এলিট ফোর্স’ হিসেবে পরিচিত রেভ্যুলেশনারি গার্ডকে (আইআরজিসি) বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের ওই পদক্ষেপের পাল্টা জবাব দিতেই এমন পদক্ষেপ নিল ইরান। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ (এসএনএসসি) জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেয়ায় এর পাল্টা পদক্ষেপ হিসেবে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এক বিবৃতিতে এসএনএসসির পক্ষ থেকে ওয়াশিংটনের এমন পদক্ষেপকে অবৈধ এবং নির্বোধ কর্মকাণ্ড বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে ‘সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষক’ দেশ হিসেবেও উল্লেখ করা হয়েছে।

এসএনএসসি এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং এর মিত্র দেশগুলো সব সময় পশ্চিম এশিয়ায় চরমপন্থী ও সন্ত্রাসী সংগঠনগুলোকে সমর্থন দিয়ে যাচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট হাসান রুহানিকে মার্কিন বাহিনী সেন্টকমকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের মাধ্যমে প্রথমবারের মতো কোনো দেশ অন্য দেশের সামরিক বাহিনীকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিল।

হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হচ্ছে, ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কর্পস বা আইআরজিসি’র প্রাথমিক অর্থ হলো এর মাধমে দেশটির ‘বৈশ্বিক সন্ত্রাসবাদী ক্যাম্পেইনে’র বাস্তবায়ন করা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!