1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

ভারতে লোকসভা নির্বাচন উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা

  • আপডেট হয়েছে : বুধবার, ১০ এপ্রিল, ২০১৯
  • ১০২ বার পড়া হয়েছে

ভারতে কাল বৃহস্পতিবার শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে দেশ জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আগামীকাল শুরু হয়ে আগামী ১৯ মে পর্যন্ত মোট ৭ দফায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর ২৩ মে ভোট গণনা শেষে জানা যাবে দেশটির নেতৃত্ব দেবে কোন দল।
এদিকে মঙ্গলবার ছত্তিশগড়ে বোমা হামলার জন্য মাওবাদীদের দায়ী করা হয়েছে। এই হামলায় ৫ জন নিহত হয়। হামলার কারণে নির্বাচনকে ঘিরে রক্তপাতের আশংকা করা হচ্ছে।
ছত্তিশগড় রাজ্যে নির্বাচনের প্রাক্কালে প্রায় ৮০ হাজার সেনা, পুলিশ ও আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, এ হামলার কারণে সময়সূচির কোন পরিবর্তন হবে না। এবারের নির্বাচনে ৫৪৩টি আসনের প্রার্থী নির্বাচিত করতে ৯০ কোটি ভোটার ভোট দেবেন। নির্বাচন শুরুর প্রথম সাত দিনে ২০টি রাজ্যের আসনগুলোতে প্রতিনিধি নির্বাচন করা হবে।
দেশটিতে ক্ষমতাসীন ডানপন্থী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) দ্বিতীয় দফায় ক্ষমতায় ফেরার চেষ্টা করছে। দেশটি ২০১৪ সালের নির্বাচনে বিজেপি ভূমিধস বিজয় লাভ করেছিল। এবারে বিরোধী কংগ্রেসও ক্ষমতায় ফিরতে মরিয়া। তবে উভয় দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে জম্মু ও কাশ্মীরে মঙ্গলবার হিন্দু জাতীয়তাবাদী গ্রুপের এক স্থানীয় নেতাকে হত্যার কারণে সেখানে উত্তেজনা চলছে। বৃহস্পতিবার কাশ্মীরের অংশ বিশেষেও ভোট শুরু হবে।
এছাড়া পূর্বাঞ্চলীয় উড়িষ্যা রাজ্যেও টহলকারী নিরাপত্তা দলের সদস্যরা দু’টি স্থলমাইন উদ্ধার করলে টান টান উত্তেজনা তৈরি হয়। পাশের বিহার রাজ্যেও রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!