
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের আনুষ্ঠানিক ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন উপজেলা প্রশাসন।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পলাশবাড়ী উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরি বিদ্যুৎ, ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম রিপন ও মোছা. আনোয়ারা বেগমকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেনের নেতৃত্বে বরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারী কশিনার (ভূমি) মো. আরিফ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলী মোস্তফা রেজা গোলাপ, শহিদুল ইসলাম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আমেরিকা প্রবাসি নুরুন্নবী প্রধান সবুজ, আ.লীগ নেতা রফিকুল ইসলাম মাস্টার ছাড়াও উপজেলা আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন সমূহের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ উপজেলা প্রশাসনের অন্যান্য বিভাগীয় দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ এসময় উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান। আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ চেয়ারে বসে তার কার্যালয়ের দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে সকালে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী চেয়ারম্যানসহ ভাইস-চেয়ারম্যানদ্বয়কে শপথ বাক্য পাঠ করান।