1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

ব্যক্তিগত ট্রেনে রাশিয়ার পথে কিম

  • আপডেট হয়েছে : বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ার পথে রওয়ানা দিয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম বলছে, ব্যক্তিগত ট্রেনে চেপে পুতিনের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করতে যাচ্ছেন তিনি।

বৃহস্পতিবার রাশিয়ার উপকূলবর্তী শহর ভ্লাদিভস্তকে বৈঠক করবেন পারমাণবিক অস্ত্রধর দুই দেশের নেতা। বৈঠকে কোরীয় উপদ্বীপে ‘পারমাণবিক সমস্যা’ নিয়ে আলোচনা করবেন তারা। খবর বিবিসির

বিশ্লেষকদের বরাত দিয়ে বিবিসি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্প্রতি দ্বিতীয়বারের মতো বৈঠক করে ‘ব্যর্থ’ হওয়ার পর ক্ষমতাধর কোনো দেশের সমর্থন পাওয়ার লক্ষ্যেই কিমের এই বৈঠক।

উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনার উদ্দেশে চলতি বছরের শুরুতে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে বৈঠক করেন ট্রাম্প-কিম। কিন্তু তাদের সেই বহুল প্রত্যাশিত সম্মেলন কোনো আলোর মুখ না দেখেই শেষ হয়।

রুশ প্রেসিডেন্ট পুতিনের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা জুরি উশাকোভ বলেন, ‘সাম্প্রতিক কয়েক মাস ধরে কোরীয় উপদ্বীপের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল। রাশিয়া যতটা সম্ভব চেষ্টা করে যাবে, যেন এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয়।

উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এখনো বৈঠকের অবস্থান ও সময় নিয়ে কিছু জানায়নি। কিন্তু ভ্লাদিভস্তক শহরের রুস্কি দ্বীপে রুশ এবং উত্তর কোরিয়া উভয় দেশের পতাকা উড়তে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, সেখানেই বৈঠকে বসবেন কিম-পুতিন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!