1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে

ফেনীতে গণপিটুনিতে প্রাণ গেল তিন নাগরিকের, এলাকাবাসী বলছেন ডাকাত

  • আপডেট হয়েছে : শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯
  • ৫০ বার পড়া হয়েছে

ফেনীর দাগনভূঁঞা উপজেলায় ডাকাত সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় জনগণ। এ সময় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার মাতুভূঁঞা ইউনিয়নের আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

দাগনভূঁঞা থানার ওসি সালেহ আহমদ পাঠান এ তথ্য নিশ্চিত করেছেন।

হতাহতদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। পুলিশ তাদের শনাক্ত করার চেষ্টা করছে।

ওসি আরও বলেন, রাত সাড়ে ৩টার দিকে ডাকাতদল আলীপুর গ্রামের হেদায়েতুল্লাহ ম্যানেজার বাড়িতে হানা দেয়। লোকজন টের পেয়ে ডাকাতদলকে তাড়া দেয়। তখন তারা চারজনকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়।

তিনি বলেন, শনিবার সকালে জেলা সদর হাসপাতালে নেয়ার পথে দুজন মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। বাকি একজন চিকিৎসাধীন।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবু তাহের বলেন, গুরুতর আহত অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে তিনজন মারা গেছেন এবং একজন চিকিৎসাধীন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!