1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

পুলিশ নিয়ে আম বাগান পাহাড়া দিবে ম্যাজিস্ট্রেট

  • আপডেট হয়েছে : বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯
  • ৪৭ বার পড়া হয়েছে

চাপাইনবাবগঞ্জ ও রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলের বড় আম বাগানে কেমিক্যালের ব্যবহার রোধে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর তদারকি-সংক্রান্ত আদেশ স্থগিত চেয়ে করা আবেদন প্রত্যাহার করে নিয়েছে রাষ্ট্রপক্ষ। এর ফলে এ সংক্রান্ত হাইকোর্টের দেওয়া আদেশ বহাল থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

গতকাল মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামানের আদালত থেকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাদের আবেদন প্রত্যাহার করে নেন। গত সোমবার হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ এ আবেদন করেছিল।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার বলেন, হাইকোর্টের আদেশ সঠিক হয়েছে। এ কারণে আমরা স্থগিতের আবেদন প্রত্যাহার করে নিয়েছি। রাজশাহী অঞ্চলের আম বাগানগুলোতে কেমিক্যাল ব্যবহার রোধে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী থাকবে। তারা বাহিনী আম বাগানগুলো পর্যবেক্ষণ করবে।

গত ৯ এপ্রিল এ সংক্রান্ত একটি সম্পূরক আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। শুনানি শেষে রাজশাহীসহ বিভিন্ন অঞ্চলের আম বাগানগুলোতে কেমিক্যাল ব্যবহার রোধে ম্যাজিস্ট্রেটের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের নির্দেশ দেন হাইকোর্ট।

রাজশাহীর বিভাগীয় কমিশনার ও রাজশাহী রেঞ্জের ডিআইজিকে সাত দিনের মধ্যে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়। এক সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

একইসঙ্গে ফলের বাজার ও গুদামে থাকা আমে যেন কেউ কেমিক্যাল ব্যবহার করতে না পারে সে জন্য পর্যবেক্ষণ টিম গঠন করতে বলা হয়। পুলিশের আইজি, বিএসটিআইয়ের চেয়ারম্যান ও র‌্যাবের মহাপরিচালকে এ আদেশ বাস্তবায়ন করে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। শুনানির সময় আদালত বলেন, ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের কারণেই মানুষের শরীরে রোগব্যাধি সৃষ্টি হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!