1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

পাবনায় পালিত হলো সুচিত্রা সেনের ৮৮তম জন্মবার্ষিকী

  • আপডেট হয়েছে : শনিবার, ৬ এপ্রিল, ২০১৯
  • ৪৫ বার পড়া হয়েছে

নানা আয়োজনে শনিবার পাবনায় পালিত হলো বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের ৮৮তম জন্মবার্ষিকী।
জন্মদিন ঘিরে শনিবার সকালে পাবনা শহরের গোপালপুরস্থ হেমসাগর লেনে সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালায় তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদসহ তা অগণিত ভক্তরা।
এরপর কেক কেটে আনন্দ প্রকাশ করেন সকলে। আয়োজন করা হয় শিশুদের চিত্রাংকণ, কুইজ ও রচনা প্রতিযোগিতার। পরে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মহানায়িকার জীবনের উপর আলোচনা করেন পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম পিপিএম-বিপিএম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কাজী আতিয়ুর রহমান, পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কবি সোহানী হোসেন, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সহ-সভাপতি ডা. রামদুলাল ভৌমিক, সাধারণ সম্পাদক ড. নরেশ মধু।
আলোচনা সভায় বক্তারা বলেন, পৃথিবীতে মানুষই তার কর্মে কীর্তিমান। এই মানুষই মানুষের মণিকোঠরে পৌঁছাতে পারে। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রাসেন শুধু পাবনার মেয়ে নয়। তার কারণে পুরো বিশ্ব আজ পাবনাকে চেনে। তিনিই সকল শ্রেণী-পেশার মানুষের স্বপ্নের নায়িকা হয়ে মনে গেঁথে আছেন এবং থাকবেন। তার স্মৃতি ধরে রাখতে ও তার কীর্তিকে বাঁচিয়ে রাখতে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান বক্তারা।
অনুষ্ঠানে রাজনীতিবিদ, সাংস্কৃতিক কর্মি, আইনজীবী, সাংবাদিকসহ সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!