
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের সাবদিন বাজারে পলাশবাড়ী থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের যৌথ আয়োজনে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা ১৩ এপ্রিল শনিবার বিকালে থানা অফিসার ইনচার্জ হিপজুর আলম মুন্সির সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব এ কে এম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ। সভায় আরো বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন,ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান সহ স্থানীয় রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেত্রীবৃন্দ ও সাধারণ মানুষ। বক্তরা, আইন শৃংখলা রক্ষায় পুলিশ প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন থানা পুলিশের এসআই আলাউদ্দিন ও বরিশাল স্কুলের শিক্ষক হারুন।