
কৃষক বাঁচাও””দেশ বাঁচাও”” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শুক্রবার সকাল দশ ঘটিকায় গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ কৃষক লীগ পলাশবাড়ী শাখা আয়োজিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মহব্বত জান চৌধুরীর সভাপতিত্বে বাংলাদেশ কৃষক লীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোঃ হাছান মাহমুদ সিদ্দিক, গাইবান্ধা জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, বাংলাদেশ আওয়ামী লীগ পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি জনাব আবু বকর প্রধান, বাংলাদেশ কৃষক লীগ পলাশবাড়ী উপজেলা শাখার যুগ্ন আহবায়ক মোঃ আমিনুল ইসলাম প্রধান পাপুল, যুগ্ন আহবায়ক আব্দুর রহমান, যুগ্ন আহবায়ক হামিদুল হক মন্ডল, মাহবুবুর রহমান সরকার সাধারণ সম্পাদক ৫ নং মহদীপুর ইউনিয়ন,সদস্য মোহাম্মদ লুৎফর রহমান, নজরুল ইসলাম,সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।
এ সময়ে দলের সকল অঙ্গসংগঠনের এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।