
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপির নির্বাচিত সবাই শপথ নিলেও দলীয় পদবী হারানো ভয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না।
আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের খুলনা বিভাগীয় নেতাদের সাথে এক বর্ধিত সভায় এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বিএনপি-জামায়াত দেশের জন্য একটি বিষফোঁড়া। এই ফোঁড়া যতদিন থাকবে দেশের বিরুদ্ধে ততদিন ষড়যন্ত্রও থাকবে।
এসময় হানিফ বিএনপির সবাইকে শপথ নিয়ে সংসদে এসে কথা বলার আহ্বান জানান। বিএনপি নিজেদের ভুলে বিলুপ্তির পথে বলেও মন্তব্য করেন তিনি।