1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

নেপালে ঝড়বৃষ্টিতে ২৫ জনের মৃত্যু

  • আপডেট হয়েছে : সোমবার, ১ এপ্রিল, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

নেপালের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় তীব্র ঝড়বৃষ্টিতে অন্তত ২৫ জনের মৃত্যু ও চার শতাধিক লোক আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

রোববার সন্ধ্যায় দেশটির বারা ও পারসা জেলার ওপর দিয়ে তীব্র ঝড়বৃষ্টি বয়ে যায় বলে দ্য হিমালয়ান টাইমসের প্রতিবেদনের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা টাইমস অব ইন্ডিয়া (পিটিআই)।

নেপালের প্রধানমন্ত্রী কে. পি. শর্মা অলি এক টুইটে ২৫ জনের মৃত্যু ও প্রায় ৪০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

‘তাৎক্ষণিক উদ্ধার ও ত্রাণ সরবরাহের জন্য হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে,’ টুইটে বলেছেন তিনি। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

বারা জেলার শীর্ষ কর্মকর্তা রাজেশ পাউদেল জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত অনেক এলাকায় উদ্ধারকারীরা এখনও পৌঁছতে পারেননি, তাই মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা আছে।

রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৬২ কিলোমিটার দক্ষিণে বারার অবস্থান। সীমান্তবর্তী জেলাটির অপরপাশে ভারতের বিহার রাজ্য। জেলাটির অনেকগুলো গ্রাম ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ পাওয়ার পর মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ভাষ্য পার্শ্ববর্তী পার্সা জেলা পুলিশ দপ্তরের।

পুলিশ কর্মকর্তা সানু রাম ভট্টরাই বলেছেন, ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর উদ্দেশ্যে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে, কিন্তু রাতে ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানো কঠিন ছিল।

টেলিভিশন চ্যানেলগুলোর খবরে বলা হয়, তীব্র ঝড়ের সঙ্গে ভারি বৃষ্টিপাতে গাছ, বৈদ্যুতিক ও টেলিফোনের খুঁটি উপড়ে পড়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।

নেপালে বসন্তকালে বজ্রঝড় নিয়মিত বিষয় হলেও এ রকম প্রচণ্ড ঝড়বৃষ্টি ও তাতে এত লোকের মৃত্যু সাধারণত হয় না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!