1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

নারী নেত্রীরা কোথায় লুকালো প্রশ্ন দুদুর

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯
  • ৪২ বার পড়া হয়েছে

নুসরাত হত্যাকাণ্ড ও পরবর্তী আন্দোলন প্রসঙ্গ উল্লেখ করে বিএনপির ভাইস-চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেছেন, বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন দিনাজপুরে ইয়াসমিন নামে একজন নারী নির্যাতনের শিকার হয়ে মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা লাফ দিয়ে রাস্তায় নেমেছিলেন। তখন বেগম খালেদা জিয়া ওই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তারপরও শেখ হাসিনা লাফ দিয়ে রাস্তায় নেমেছিলেন। তখন খুশি কবীর, সুলতানা কামালরা ছিলেন কিনা আমার জানা নেই। মুন্নী সাহার জন্ম হয়েছিলো কিনা আমার জানা নেই। এসব নেত্রীরা এখন কোথায় মুখ লুকালো?

মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ সভার আয়োজন করা হয়।

শামসুজ্জামান দুদু বলেন, শুধু নুসরাতকে হত্যা করা নয়, একটি গবেষণায় দেখা গেছে গত তিন মাসে দুই হাজারের অধিক নারী নির্যাতনের শিকার হয়েছে।

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আমরা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই। গণতন্ত্রের স্বার্থে, জনসাধারণের স্বার্থে অধিকার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে।

তিনি বলেন, খালেদা জিয়া প্যারোলে মুক্তি নেবেন কেন? তিনি কি অপরাধী? এটা আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবারের ওপর ছেড়ে দেই। আমরা তাঁর নিঃশর্ত মুক্তি চাই।

দুদু বলেন, আজ যারা বিচারালয়ে বিচারক আছেন, পুলিশ আছেন আমি তাদের সমালোচনা করবো না। শুধু এতটুকু বলবো একটু বিবেক দিয়ে ভাবেন কে অপরাধী? বেগম খালেদা জিয়া, বিএনপি নাকি আওয়ামী লীগ?

তিনি বলেন, এত বড় একটি জালিয়াতি নির্বাচন হওয়ার পরে পুলিশ-র‌্যাব-বিজিবি ফুলের তোড়া নিয়ে যখন শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে থাকেন তখন আমার মনে হয় এই দেশে কি সত্যিই মুক্তিযুদ্ধ হয়েছিলো? সত্যিই কি ৩০ লক্ষ লোক শহীদ হয়েছিলো? কারণ এত বড় একটি জালিয়াতির যে করলো তার সামনে ফুলের তোড়া দিয়ে দাঁড়িয়ে থাকি আমি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে দুদু বলেন, অনন্তকাল আপনি ক্ষমতায় থাকবেন না। এ বছরের কথা বলবো না, আগামী বছরের কথা বলবো না, আল্লাহ তায়ালা অবশ্যই লিখে রেখেছে আপনা বিদায় নিতে হবে, হিটলার বিদায় নিয়েছে, মুসোলিনি, ইয়াহিয়া, বাকশালের প্রতিষ্ঠা বিদায় নিয়েছে, শেখ হাসিনাকেও বিদায় নিতে হবে।

আয়োজক সংগঠনের সভাপতি এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সভাপতিত্বে এবং সংগঠনের প্রচার সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম সেকলের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাড. ইউসুফ আলী প্রমুখ বক্তব্য দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!