1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • আপডেট হয়েছে : বুধবার, ১০ এপ্রিল, ২০১৯
  • ৬২ বার পড়া হয়েছে

জেলার সদর উপজেলার রামাইগাছি এবং বড়াইগ্রাম উপজেলার শিবপুর এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে।
এ সময় অন্তত ১২ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন,সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ধাপচেউলিয়া কান্দাইল গ্রামের মৃত সাদেক শেখের ছেলে সাইফত আলী শেখ (৬৫) এবং নাটোরের বড়াইগ্রাম উপজেলার পারগোপালপুর গ্রামের মৃত সুকলাল সরদারের স্ত্রী রাহেলা বেগম (৭০)।
নাটোর থানার এস আই তারিক বিন খালিদ জানান,বেলা ১২টার দিকে গুরুদাসপুর থেকে রাজশাহী সিটি হাটমুখী শ্যালো ইঞ্জিন চালিত গরু বোঝাই একটি নসিমন আমাইগাছি এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারালে তা খাদে পড়ে যায়। এতে নসিমনে থাকা গরু ব্যবসায়ী সাইফত আলী শেখ এর নীচে চাপা পড়ে মারা যান। দুর্ঘটনায় আহত অপর ১২ গরু ব্যবসায়ীকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরআগে বেলা ১১টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের শিবপুর এলাকায় রাস্তা পারাপারের সময় রাহেলা বেগম নামে একজন বাস চাপায় ঘটনাস্থলেই মারা যান বলে জানান বনপাড়া হাইওয়ে পুলিশ থানার ওসি আলিম সিকদার।
উভয়ের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!