1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

নাইজেরিয়ান খ্রিস্টান নারীর ইসলাম গ্রহণ, সোশ্যাল মিডিয়ায় ভূয়সী প্রশংসা

  • আপডেট হয়েছে : বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯
  • ৪১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

নাইজেরিয়ার রাজধানী আবুজা শহরের একজন অমুসলিম নারী বাসিন্দা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্র থেকে জানা যাচ্ছে।

ধর্মান্তরিত এই নারী তার পূর্বের ধর্ম নিরপেক্ষ নাম বদল করে বর্তমানে একটি ইসলামিক নাম ধারণ করেছেন।

আব্বাকার সাদিক নামের দেশটির একজন নাগরিক তার টুইটার একাউন্টে এ বিষয়ে একটি টুইট করার পর সংবাদটি সকলের নজরে আসে। আব্বাকার সাদিক অমুসলিম নারীর ইসলাম গ্রহণে ব্যক্তিগত ভাবে ওই নারীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

ইসলাম ধর্ম গ্রহণকারী অমুসলিম নারীর পূর্বের নাম ছিল ব্লেসিং এবং তিনি তার খ্রিষ্টান ধর্ম বিশ্বাস পরিত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং জয়নাব নাম ধারণ করেছেন।

জয়নাবের ইসলাম গ্রহণের পর দেশটি সোশ্যাল মিডিয়াসমূহে অনেকেই তার প্রশংসা করেছে এবং অনেকে সৃষ্টিকর্তার দেখানো সঠিক পথে চলার দিশা পাওয়ায় তার জন্য প্রার্থনা করেছেন।

ইসলাম গ্রহণকারী জয়নাবের কিছু শালীন আলোকচিত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যেখানে জয়নাবকে হিজাব পরিহিত অবস্থায় দেখা যায়।

একজন টুইটার ব্যবহারকারী লিখেন, ‘আল্লাহু আকবর, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি তার পূর্বের ব্লেসিং নাম পরিবর্তন করে নিজের জন্য জয়নাব নাম পছন্দ করেছেন। মহান আল্লাহ তায়ালা তাকে রক্ষা করুন এবং তার ইমান আরো বৃদ্ধি করে দিন।’

অনেক টুইটার ব্যবহারকারী জয়নাবকে স্বাগত জানিয়ে মন্তব্য করেছেন এবং তার হিজাব পরিধান করার সিদ্ধান্তের জন্য তাকে জানিয়েছেন।

এদিকে, ডেনমার্কের একজন ইসলাম বিরোধী রাজনীতিবিদ সম্প্রতি ইসলাম গ্রহণ করেছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে।

সূত্র: লেজিট. এনজি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!