1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

ধর্ষণ মামলার আসামী বন্দুকযুদ্ধে নিহত

  • আপডেট হয়েছে : সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯
  • ৫১ বার পড়া হয়েছে

চট্টগ্রামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ স্কুলছাত্রী ধর্ষণ মামলার এক আসামি নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে লোহাগাড়া উপজেলার উত্তর আমিরাবাদ এলাকায় কথিত বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) মাশকুর রহমান বন্দুকযুদ্ধের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির নাম সাইফুল ইসলাম (২৬)। গত ১২ এপ্রিল নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগে লোহাগাড়া থানায় দায়ের করা মামলার একমাত্র আসামি ছিলেন সাইফুল।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) মাশকুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে ধর্ষণ মামলার আসামি সাইফুল ইসলামকে ধরতে আজ ভোরে অভিযান চালায় র‌্যাব-৭। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সাইফুলের সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে সাইফুলের মরদেহ পড়ে থাকতে দেখে র‌্যাব।

মাশকুর রহমান জানান, ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র ও ২৪টি গুলি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সাইফুলের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!