1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

দু-একটা ঝরা পাতার মতো শপথ নিলে কিছু যায় আসে না: মোশাররফ

  • আপডেট হয়েছে : শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯
  • ৪০ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দলের সিদ্ধান্তের বাইরে দুই-এক জন শপথ নিলে তাতে দলের কোন ক্ষতি হবে না। বিএনপি একটা বট গাছের মত দল, এখান থেকে দু-একটা ঝরা পাতার মতো শপথ নিলে কিছু যায় আসে না।

শনিবার বেলা ১১টায় রাজধানীর শের-ই-বাংলা নগরে অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে জাতীয়তাবাদী তাঁতীদলের নতুন কমিটি গঠন উপলক্ষে পুষ্পার্ঘ অর্পণ শেষে এসব কথা বলেন তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক বাহা উদ্দিন বাহার, ড. কাজী মনিরুজ্জামান, আব্দুল মতিন চৌধুরী, শেখ মো. ইউনুস, জাহাঙ্গীর আলম মিয়াজী, মো. সহিদ উল্লাহ, মো. গোলাম মাওলা খান বাবলু, মঞ্জুর মোরশেদ চৌধুরী, মো. বাশারুল আলম কামাল, মো. রেজাউল ইসলাম, ফয়েজ আহমেদ দৌলত, গোলাপ মঞ্জুর, জে.এম আনিস, জাকির হোসেন লিটন, ফিরোজ কিবরিয়া, মুস্তাফা কামাল হাওলাদার, মো. ছিদ্দিক, ইছাহক আলী, কাজী মো. রেজাউল করিম ও সাখাওয়াত হোসেন আশিক প্রমুখ।

দলীয় আনুগত্যের বাইরে গিয়ে বিএনপির এমপিরা কেন শপথ নিচ্ছেন এমন প্রশ্নের জবাবে সাবেক এই মন্ত্রী বলেন, বিএনপি একটা বড় বটগাছ এখান থেকে দু একটা পাতা ঝরে গেলে কিছু আসে যায় না। আমাদের অতীত ইতিহাসে এরকম আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর মৃত্যু বরণ এর পরে হুদ আঃ মতিন এবং প্রেসিডেন্টের কেবিনেটের ডাকসাইটের মন্ত্রীরা এই বিএনপি ভাঙার চেষ্টা করেছিল তারা পারে না এর পরেও ওয়ান ইলেভেনের সময় চেষ্টা করেছিল।

খন্দকার মোশাররফ বলেন, বিএনপিকে চাপে রাখার জন্যই আমাদের নেত্রীকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে, মামলায় জামিন হওয়ার পরেও তাকে গায়েবি মামলা দিয়ে আবারও কারাগারে বন্দি করে রাখছে। ‘প্রধানমন্ত্রী বলেছেন যে বিএনপিকে চাপে রাখা হচ্ছে না’, এটা জনগণ বিচার করবে জনগণের চোখের সামনে পরিষ্কার এই সরকার একদলীয় শাসনব্যবস্থার মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার জন্য বিভিন্ন ধরনের চাপ দিয়ে যাচ্ছে দেশের বৃহত্তর দল বিএনপির উপর। দফায় দফায় অহেতুক বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, অতএব দু-এক জন শপথ নিল কি নিল না এটা এত বড় দলের জন্য তেমন কোন বিষয় না। আমরা মনে করি দু-এক জন আমাদের সিদ্ধান্তের বাইরে কোন পদক্ষেপ নিলে তাহলে দল আমাদের গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেবে। এ সময় তিনি দলীয় সিদ্ধান্তের বাইরে শপথ নেওয়াকে দুঃখজনক বলেও অভিহিত করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!