1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে

ঢাকায় আসছেন মেসি

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯
  • ১০৫ বার পড়া হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ফুটবল জাদুকর লিওনেল মেসি ও তার আর্জেন্টিনা দলকে ঢাকায় আনার পরিকল্পনা করছে সরকার। বিষয়টি আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলম ও আর্জেন্টিনার নতুন রাষ্ট্রদূত ডেনিয়েল চোবুরু (দিল্লিভিত্তিক) এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনা করেছেন। বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আর্জেন্টিনা ফুটবল দলকে অভ্যর্থনা জানানোর জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী মুখিয়ে আছেন।

বৈঠকে তারা দুই দেশের বাণিজ্য সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা করেন। দক্ষিণ আমেরিকার বাণিজ্য ব্লক মারকোসরের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি করতে আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ এরই মধ্যে তাদের আগ্রহের বিষয়টি চিঠির মাধ্যমে জানিয়েছে, যাতে বাংলাদেশের পণ্য আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে ও চিলির বাজারে প্রবেশ করতে পারে। বর্তমানে আর্জেন্টিনা এ ব্লকের প্রেসিডেন্ট। আর্জেন্টিনার রাষ্ট্রদূত এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। দ্বিপক্ষীয় বাণিজ্যের বিষয়ে জোর দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কৃষি ও কৃষিজাত পণ্যের ওপর আঞ্চলিক সেমিনার বা কর্মশালা আয়োজনের প্রস্তাব করেন।

এছাড়া আসন্ন আন্তর্জাতিক অভিবাসন সংস্থায় উপমহাপরিচালক পদে বাংলাদেশের প্রার্থীর জন্য সমর্থন চাইলে আর্জেন্টিনার রাষ্ট্রদূত তা বিবেচনার আশ্বাস দেন। প্রসঙ্গত, এর আগে ২১ মার্চ আর্জেন্টিনায় এক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দেশটিতে বাংলাদেশের ফুটবলারদের প্রশিক্ষণের কথা তুললে তাতে সহযোগিতা দেয়ার বিষয়ে সম্মতি দেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী জর্জ মার্সেলো ফাউরি।

এর আগে ২০১১ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আমন্ত্রণে ঢাকায় এসেছিল লিওনেল মেসিসহ আর্জেন্টিনা দল। সেবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে এক প্রীতি ম্যাচে অংশ নেন তারা। আর্জেন্টিনা জাতীয় দলের সেটিই প্রথম ও এখন পর্যন্ত একমাত্র বাংলাদেশ সফর হয়ে আছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!