1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারী ভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা?

ঠাকুরগাঁও ভূয়া ডিজিএফআই’র পরিচয়ে আটক ৪

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯
  • ৩৩ বার পড়া হয়েছে

ভুয়া ডিজিএফআই পরিচয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সাথে প্রতারণা করতে গিয়ে ৪ জনকে আটক করা হয়েছে।

গতকাল বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক অফিস কক্ষে প্রতারণা করার সময় তাদের হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

প্রতারণাকারীরা হলেন- ইসমাইল হোসেন (৪৫) রফিউল ইসলাম (৩৮) বাবর আলী (৪৭) ও নজরুল ইসলাম (৫২)। পরে প্রতারণার অভিযোগে চার ব্যক্তিকে সাত দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

আটককৃত ইসমাইল হোসেন ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার সাবুডাঙ্গা চেংমারি গ্রামের আজিম উদ্দীনের ছেলে, রফিউল ইসলাম একই উপজেলার ভান্ডারা গ্রামের রিয়াজুল ইসলাম ও নজরুল ইসলাম এমদাদুল হকের ছেলে এবং বাবর আলী একই উপজেলার নন্দুয়া সন্দারই গ্রামের রওশন আলীর ছেলে।

ভ্রাম্যমান আদালতের ম্যজিস্ট্রেট নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) তরিকুল ইসলাম জানান, দুপুরে ভুয়া ডিজিএফআই পরিচয়ে চারজন ব্যক্তি গণভবনের ডিজিএফআই সাজ্জাদ চৌধুরীর সাক্ষরিত একটি চিঠি নিয়ে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমের কক্ষে প্রবেশ করে এবং টেন্ডার বিষয়ে চাপ প্রয়োগ করে।

এসময় জেলা প্রশাসকের সন্দেহ হলে তিনি গোপনে পুলিশে খবর দেন। পুলিশ এসে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা প্রতারণার কথা স্বীকার করে। পরে তাদের টাউট আইন-৮০৭৯ ,আইনে অপরাধের অভিযোগে সাত দিন করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

এসময় আটকৃত প্রতারকদের কাছ থেকে তিনটি মোটরসাইকেল, ৪টি মোবাইল সেট, নগদ ২২ হাজার ৭০৪ টাকা ও বিভিন্ন কাগজ জব্দ করে ভ্রাম্যমান আদালত।

ঠাকুরগাঁও সদর থানার ওসি জানান, জেলা প্রশাসন কার্যালয় থেকে ফোন পাওয়ার সাথে সাথে পুলিশ জেলা প্রশাসকের কক্ষ থেকে চার প্রতারককে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত তাদের সাত দিন করে বিনাশ্রম কারাদন্ড দিলে পুলিশ তাদের ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণ করে। প্রতারক চক্রের সাথে আরো কেউ জড়িত রয়েছে কি না পুলিশ তা তদন্ত করে দেখছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!