1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

চাকরির প্রলোভনে গণধর্ষণের অভিযোগে আটক ৫

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯
  • ৩৮ বার পড়া হয়েছে

সাভারে চাকরি দেওয়ার কথা বলে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার সাভার পৌরসভায় ওই ঘটনা ঘটে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ জানান, সোমবার চাকরি দেওয়ার নাম করে অভিযোগকারী ওই গৃহবধূকে একটি গার্মেন্টসে যেতে বলে মিরাজ সরদার নামের এক ব্যক্তি। পরে ওই নারী প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গার্মেন্টসের সামনে গেলে মিরাজ কারখানার বাইরে এসে এক কর্মকর্তার সঙ্গে কথা বলার ছলে তাকে নিজের বাসায় নিয়ে যায়।

ওই বাসায় একাধিক ব্যক্তি তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেছেন ওই নারী। গুরুতর অবস্থায় উদ্ধার করে ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়।

পরে ওই নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার মডেল থানায় একটি মামলা করেন। মামলার পর পুলিশ অভিযুক্ত মিরাজ সরদার (৩২), মোক্তার হোসেন (২৯), মাহবুব (৪২), মতি গোমস্তা (৫৫) ও রাকিবুল ইসলাম (২৪) নামের পাঁচজনকে আটক করে।

মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) এমারত হোসেন বলেন, ‘সাভার মডেল থানায় একটি গণধর্ষণের অভিযোগে বাদী মামলা দাখিল করেন এবং তারপর আমরা তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করি। এ সময় পাঁচজন আসামিকে গ্রেপ্তারে সক্ষম হই। অজ্ঞাত আরো দু-তিনজন আসামি আছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!