1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

গোবিন্দগঞ্জে জলমহল ইজারা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট হয়েছে : সোমবার, ৮ এপ্রিল, ২০১৯
  • ৪৯ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২০ একরের নিচের ১১৩টি জলমহল অবৈধ ভাবে ইজারা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলার মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা। আজ সোমবার দুপুরে উপজেলা চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মাবনবন্ধন চলাকালে বক্তারা বলেন, গোবিন্দগঞ্জে ২০ একরের নিচের ১১৩টি জলমহল অত্যন্ত গোপনীয় ভাবে কৌশলে ইজারা দেওয়া হয়েছে। যা উপজেলার বিভিন্ন মৎস্যজীবী সমবায় সমিতিও অবগত নয়। এমনকি ইজারা বিজ্ঞপ্তি শর্ত যুক্ত স্থানে প্রদর্শন করা হয়নি। এতে সরকার বিপুল পরিমান রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।

অনতিবিলম্বে ১১৩টি জলমহলের ইজারা বাতিল করে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জলমহল ইজারা দেওয়ার আহবান জানায় বক্তারা। মানববন্ধন চলাকালে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুকিতুর রহমান রাফি। এছাড়াও বক্তব্য রাখেন নওগাঁ মৎস্যজীবী সমিতির সভাপতি সানোয়ার হোসেন, আলীগ্রাম মৎস্যজীবী সমিতির সভাপতি মদক চন্দ্র সরকার সহ বিভিন্ন সমবায় সমিতির নেতৃত্ববৃন্দ।

উল্লেখ্য, পূর্ব ঘোষিত দরপত্র বিজ্ঞপ্তি অনুসারে বিগত ৬ মার্চ ছিল দরপত্র জমাদানের শেষদিন। কিন্তু ওইদিন মৎস্যজীবীদের দুই গ্রুপের সংঘর্ষের কারণে সাংবাদিক সহ ১০ জন আহত হলে উপজেলা নির্বাহী অফিসার দরপত্র অনির্দিষ্ট কালের জন্য ইজারা স্থগিত ঘোষণা করে। পরবর্তিতে ৩ এপ্রিল ১১৩টি জলমহল ইজারা দেওয়া হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!