1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন ও অবস্থান কর্মসূচী পালিত

  • আপডেট হয়েছে : শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯
  • ৪৯ বার পড়া হয়েছে

মাস্টার্সে আসনসংখ্যা বৃদ্ধির দাবিতে গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করে। আজ ২৭ এপ্রিল শনিবার সকালে এ কর্মসূচী পালিত হয়।

কলেজ সূত্রে জানা গেছে, অনার্সে ১৪টি বিভাগের আসনসংখ্যা রয়েছে ২ হাজার ৯৫টি ও মাস্টার্সে মাত্র ১ হাজার ১০৫টি। তাই অনার্স পাস শেষে সব শিক্ষার্থী মাস্টার্সে ভর্তি হতে পারেন না।

আন্দোলনকারী কজন শিক্ষার্থী জানান, অনার্স থেকে মাস্টার্সের আসনসংখ্যা অনেক কম। ফলে এ কলেজ থেকে অনার্স পাস করে অনেক শিক্ষার্থী আসনসংকটের অভাবে মাস্টার্সে ভর্তি হতে পারেন না। তাদেরকে অন্য কলেজে ভর্তি হতে হয়। অথবা এক বছর পরে মাস্টার্সে ভর্তি হতে হয়। এতে করে পিছিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। এ ব্যাপারে দীর্ঘদিন থেকে কলেজ প্রশাসন আশ্বাস দিয়ে এলেও আসনসংখ্যা বৃদ্ধি না করায় শিক্ষার্থীরা ওই কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হন।

এ ব্যাপারে কলেজটির অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। অনার্সে যে পরিমাণ আসন রয়েছে ঠিক সেই পরিমাণ মাস্টার্সের আসন নেই। আসনসংখ্যা বৃদ্ধির জন্য এর আগেও অনেকবার কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আসন বাড়ানোর বিষয়টি চিঠি দিয়ে আবার তাদেরকে জানানো হবে।

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন মাস্টার্স আসন সংখ্যা বৃদ্ধি না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।দাবী না মানলে প্রয়োজনে কঠোর আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করেন তারা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!