1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

গাইবান্ধায় ফেন্সিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব

  • আপডেট হয়েছে : বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯
  • ৫৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় থেকে বুধবার সকালে ৩৯৭ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলো- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শ্রীকৃষ্টপুর গ্রামের মৃত ফয়েজ মন্ডলের ছেলে আব্দুল মজিদ (৩৭), একই গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে শাহজাহান আলী সরদার (২৭) ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দলা পশ্চিমপাড়া গ্রামের ওয়াহেদ আলীর ছেলে মরফিদুল ইসলাম (৩২)।
গাইবান্ধা র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোহা. হাবিবুর রহমান বলেন, দিনাজপুরের বিরামপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি বালুবোঝাই ট্রাকে ৩৯৭ বোতল ফেন্সিডিল নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা ও দিনাজপুর র‌্যাব ক্যাম্পের যৌথ অভিযানে গোবিন্দগঞ্জের কাটামোড়ে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়। এসময় তিনজনকে গ্রেপ্তার করা হলেও অপর তিনজন পালিয়ে যায়। পরে ট্রাকসহ ৩৯৭ বোতল ফেন্সিডিল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। আসামীদের বিরুদ্ধে আদালতে এর আগেও একাধিক মাদকের মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এ বিষয়ে তাদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!