1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলে ধর্মঘট শুরু, রাজপথ-রেলপথ অবরোধ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯
  • ৪৫ বার পড়া হয়েছে

খুলনা-যশোর অঞ্চলের নয়টি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা মঙ্গলবার সকাল থেকে ৭২ ঘণ্টার ধর্মঘট শুরু করেছেন। ধর্মঘটে প্রতিদিন চার ঘণ্টা করে রাজপথ ও রেলপথ অবরোধ করবেন বলে জানিয়েছেন তারা।

পাটকল শ্রমিক লীগ ও সিবিএ-ননসিবিএ পরিষদ যৌথভাবে মজুরি কমিশন বাস্তবায়ন এবং নয় দফা দাবি আদায়ে এই ধর্মঘটের ডাক দিয়েছে।

মঙ্গলবার ভোরের পালায় শ্রমিকরা কাজে যোগদান না করে উৎপাদন বন্ধ রেখে নিজ নিজ মিলের সামনে সমবেত হন। পরে তাঁরা মিছিল করে খালিশপুর নতুন রাস্তা মোড়, দৌলতপুর এবং আটরা শিল্প এলাকায় খুলনা-যশোর মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা টায়ার জ্বালিয়ে সড়ক ও রেলপথে প্রতিবন্ধকতা তৈরি করেন।

রেলপথ অবরোধ থাকার কারণে আজ সকালে খুলনা থেকে ঢাকামুখী চিত্রা ট্রেনটি নির্দিষ্ট সময়ে ছেড়ে যেতে পারেনি বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন খুলনা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মানিক সরকার।

এদিকে রাজপথ ও রেলপথ অবরোধ চলাকালে খালিশপুর নতুন রাস্তার মোড়ে পাটকল শ্রমিক লীগের সভাপতি সরদার মোতাহার উদ্দিনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন শ্রমিক নেতা সোহরাব হোসেন, মুরাদ হোসেন, শাহানা শারমিন প্রমুখ।

শ্রমিক নেতারা ৭ এপ্রিলের মধ্যে দাবি মেনে না নিলে লাগাতার অবরোধ কর্মসূচির হুঁশিয়ারি দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!