1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

কারাবন্দি ও অসুস্থ দলের চেয়ারপারন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

আজ শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও কেন্দ্রীয় কার্যালয়ের নিকট এসে শেষ হয়।

মিছিলে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগরের শতাধিক নেতাকর্মীরা অংশ নেন। এসময় নেতাকর্মীরা কারাবন্দি বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার মাত্রাকে তীব্রতর করে জীবন বিপন্ন করার মাধ্যমে রাজনীতি থেকে দুরে সরিয়ে দিতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি নিঃসন্দেহে শেখ হাসিনার গভীর মাস্টারপ্ল্যান। শেখ হাসিনার একটাই চিন্তা বেগম জিয়াকে রাজনীতি থেকে দুরে সরাতে না পারলে, বেগম জিয়াকে তিলে তিলে নিঃশেষ করতে না পারলে গদি রক্ষা করা যাবে না।’

বিএনপি স্বাধীনতায় বিশ্বাস করে না বলেই মুজিব নগর দিবস পালন করে না- আওয়ামী লীগের এক নেতা এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, ‘৭২ থেকে ‘৭৫ আওয়ামী লীগের কোন নেতাই মুজিবনগরে যায়নি, কারণ সেদিন মেহেরপুরে যে সরকার গঠিত হয়েছিল তার প্রধান ছিলেন তাজউদ্দিন আহমেদ, সেই দিবসে বিশ্বাস করলে তো আওয়ামী লীগের অস্তিত্ব থাকে না। আর এজন্যই বর্তমান প্রধানমন্ত্রী মেহেরপুরের মুজিবনগরে কোনদিনও যাননি।’

মিছিল শেষে উত্তরের সাধারণ সম্পাদক গাজী রেজওয়ান হোসেন রিয়াজের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিন প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!