1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

কূটনীতিকদের খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানালো বিএনপি

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯
  • ৪৬ বার পড়া হয়েছে

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় প্রধানের কারাবন্দি জীবন নিয়ে ঢাকায় অবস্থানরত ২১ দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

বৃহস্পতিবার বিকাল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, জাপান, ইইউ, নরওয়েসহ ২১ দেশ। এ সময় বিএনপির পক্ষ থেকে দলীয় প্রধান কারাবন্দি খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরা হয়।

বিএনপি নেতাদের মধ্যে অংশ নেন- দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ইকবাল হাসান মাহমুদ টুকু, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপি নেতা জেবা খান, মীর হেলাল, ইসরাক হোসেন প্রমুখ।

বৈঠক শেষে গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, কূটনীতিকদেরকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানানো হয়েছে। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে শুনেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!